১৫৯৫২
একজরন ইঞ্জিনিয়ার ল্যাবরেটরিতে একটি স্টিলের পরীক্ষণ দণ্ডে টেনশন টেস্ট (টান পরীক্ষা) করছিলেন। পরীক্ষণের শুরুতে দণ্ডটির চিহ্নিত গেজ দৈর্ঘ্য ছিল ৪০ মি.মি.। টান প্রয়োগ করার পর গজ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে ৪২.৩ মি.মি. হয়। উক্ত অবস্থায় দণ্ডটিতে উৎপন্ন লম্বীয় বিকৃতির মান (মি.মি./মি.মি.) কত হবে?
উত্তর
0.0575
১৫৯৫৩
দ্বিমুখী স্ল্যাবে কর্ণার রিইনফোর্সমেন্ট সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?
উত্তর
উপর নিচ উভয় পৃষ্ঠে দেওয়া হয়
১৫৯৫৬
একটি আয়তাকার চ্যানেলের প্রস্থ ১০ মিটার এবং পানির গভীরতা ৩ মিটার হলে, উক্ত চ্যানেলের ভিজা পরিসীমা (Watted perimeter) কত হবে?
উত্তর
১৬ মিটার
১৫৯৫৭
একটি স্থির প্রান্তযুক্ত (ক্যান্টিলিভার) বিম-এর দৈর্ঘ্য ১৪ ফুট। বিমটির সম্পূর্ণ দৈর্ঘ্য জুড়ে ৫ কিপ প্রতি ফুট হারে একটি সমবণ্টিত লোড ক্রিয়াশীল। বিষয়টির সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান কত হবে?
উত্তর
৪৯০ কিপ-ফিট
১৫৯৫৮
একটি সলিড সিলিন্ডারের ব্যাস ৪.২ মিটার এবং উচ্চতা ৬.৪ মিটার। সিলিন্ডারটি যে পদার্থ দিয়ে তৈরি তার আপেক্ষিক গুরুত্ব ০.৭৬। সিলিন্ডারটিকে খাড়াভাবে পানি ডুবানো হলে, সিলিন্ডারের নিচ হতে Center of bouyancy -এর দূরত্ব কত?
উত্তর
২.৪৩২ মিটার
১৫৯৫৯
Proctor কম্প্যাকশন পরীক্ষায় সর্বোচ্চ শুষ্ক ঘনত্ব পাওয়া যায় কোন অবস্থা?
উত্তর
Optimum আর্দ্রতাতে
১৫৯৬০
Mode Choice কোন কোন বিষয়ে প্রভাবিত হয়?
উত্তর
ট্রিপ, যাত্রী ও সিস্টেম সংক্রান্ত উপাদান