T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
১৯৩৪১

Badminton is the national sport of-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Malaysia
সমাধান
মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন (Badminton)। ১৮৭০ সালের দিকে এটি ইংল্যান্ডে জনপ্রিয় হয়ে ওঠে। ডিউক অব বোফর্ট - এর আবাসস্থলের (Great Badminton) নামানুসারে 'ব্যাডমিন্টন ' শব্দটিই এ খেলার নাম হিসেবে প্রচলিত হয়ে যায়।
১৯৩৪২

EURO is the currency of-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Europe
সমাধান
'ইউরো' হলো ইউরোপীয় ইউনিয়ভুক্ত দেশসমূহের একক মুদ্রা। এ মুদ্রার জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালের ১ জানুয়ারি ইউরো চালু হয়। তখন ১১ টি দেশ - বেলজিয়াম ,লুক্সেমবার্গ ,নেদারল্যান্ডস , ইতালি, ফ্রান্স, জার্মানি ,আয়ারল্যান্ড, গ্রিস, স্পেন, পর্তুগাল , অস্ট্রিয়া ও ফিনল্যান্ড ইউরো মুদ্রা গ্রহণ করে । সর্বশেষ ২০১৫ সালের ১ জানুয়ারি লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়ন (EU - ) এর ১৯ তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।   ১ ম, জানুয়ারি ২০২৩ থেকে ক্রোয়েশিয়া ২০ তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে ইউরো।
১৯৩৪৩

খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নামঃ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কোর্ট অব আরবিট্রেশন
সমাধান
Court of Arbitration for Sport এর প্রবর্তক জুয়ান এন্থনিও সামারাঞ্চ। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে সুইজারল্যান্ডের লুজানে এবং কার্যকর হয় ৩০ জুন, ১৯৮৪ সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯৮৩ সালে এর অনুমোদন দান করে। Court of Arbitration for Sport এর অতিরিক্ত আদালত নিউইয়র্ক ও সিডনিতে অবস্থিত।
১৯৩৪৪

বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বর্ধমান হাউজ
সমাধান
ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটের ভিত্তিতে ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৪৫

পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গৌতম ঘোষ
সমাধান
পদ্মানদীর মাঝি হল একটি বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে নির্মিত চলচ্চিত্র। বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এতে অভিনয় করেন - রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রূপা গঙ্গোপাধ্যায়, উৎপল দত্ত প্রমূখ।
১৯৩৪৬

“গুয়ানতানামো” বন্দিশালা কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কিউবা
সমাধান
গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, 'ওয়াটার বোর্ডিং' - সহ বিবিধ আইনবহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে ‘মর্ত্যের নরক’ বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বব্যাপী প্রতিবাদ সত্ত্বেও এই কারাগারটিকে অব্যাহতভাবে নির্যাতনের জন্য ব্যবহার করতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের কারণে একে মার্কিনীদের ‘লজ্জা’ হিসাবে অভিহিত করা হয়েছে। এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ - খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ - পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
১৯৩৪৭

সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম হলো--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নারিকেল জিঞ্জিরা
সমাধান
সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব - দক্ষিণের ইউনিয়ন।  এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ।
১৯৩৪৮

নিম্নের কোন দেশটি জি-সেভেন (Group of Seven) এর সদস্য নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চীন
সমাধান
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জি - ৮ ভুক্ত দেশ সমূহ - কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান। ইউরোপীয় ইউনিয়নও বর্তমানে এর সদস্য।
১৯৩৪৯

বাংলাদেশ কতো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1974
সমাধান
বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ১৩৬ সদস্য পদ লাভ করে৷
১৯৩৫০

বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড
সমাধান
এসিড নিক্ষেপের জন্য অপরাধ দমন আইন, ২০০২ - এ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে। দেশের প্রতিটি জেলায় এসিড নিক্ষেপ সংক্রান্ত আপরাধের বিচারের জন্য এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল আছে। জেলা ও দায়রা জজদের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।