১৯৩৭১
হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল-----
উত্তর
১৯৪৫ সালের আগস্ট মাসে
সমাধান
১৯৪৫ সালের ৬ আগস্ট পৃথিবী দেখল নির্মমতার চূড়ান্ত দৃশ্যটি। বিশ্বে প্রথমবারের মতো মানুষের ওপর ফেলা হয় পারমাণবিক বোমা। পারমাণবিক বোমার ভয়াবহতা ছিল কল্পনাতীত। জাপানের হিরোশিমা শহরে সকাল সাড়ে ৮টায় যখন বোমারু বিমান থেকে 'লিটল বয়' নামের পারমাণবিক বোমাটি ফেলা হয় তখন চোখের পলকে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা শহর।
১৯৩৭৩
নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম----
উত্তর
কন্ট্রা
সমাধান
নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম - কন্ট্রা।
১৯৩৭৫
১৯৯১ সালের Business International -এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি ----
উত্তর
হংকং (চীন)
সমাধান
2022 (mid-Year) সালের Business International –এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার(Living Cost) সবচেয়ে বেশী – Bermuda ।
১৯৩৭৬
উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রতা ----
উত্তর
আইবিএম
সমাধান
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। ১৭০টি দেশে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে, যার সদরদপ্তর আরমংক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
১৯৩৭৭
আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -------
উত্তর
জাপান
সমাধান
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট 2022 অনুসারে গড় আয়ুতে শীর্ষ দেশ Hong kong - 85.29 year
১৯৩৭৮
১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ায় কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর
ভারত
সমাধান
১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ায় ভারত থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি।
১৯৯০ সালের সমীক্ষায় দক্ষিণ এশিয়ার ভারত থেকে সবচেয়ে বেশি প্রবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করে। এরপর যথাক্রমে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ইত্যাদি।
১৯৩৭৯
১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ---
উত্তর
ভারত
সমাধান
ইউএসডিএ থেকে প্রকাশিত বৈশ্বিক খাদ্যশস্য প্রতিবেদন–২০২০ অনুযায়ী, সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ডে
১৯৩৮০
'এশিয়া ওয়াচ ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
উত্তর
জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
সমাধান
'এশিয়া ওয়াচ ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে -
জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি।
হিউম্যান রাইটস্ ওয়াচ (ইংরেজি: Human Rights Watch) আন্তর্জাতিক অঙ্গনে বেসরকারী ও অ - লাভজনক সংস্থা হিসেবে মানবাধিকার বিষয়ে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্থাটির প্রধান কাজ হচ্ছে - মানব অধিকার বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান করা। এর প্রধান কার্যালয় বা সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
এশিয়া ওয়াচ (১৯৮৫), আফ্রিকা ওয়াচ (১৯৮৮) এবং মিডিল ইষ্ট ওয়াচ (১৯৮৯) একীভূত হয়ে 'দি ওয়াচ কমিটি' নামে পরিচিত। ১৯৮৮ সালে সকল কমিটি একত্রিত হয়ে পরবর্তীকালে 'হিউম্যান রাইটস্ ওয়াচ' নামে পরিচিতি পেয়েছে।