১৯৩৮১
এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
উত্তর
APEC
সমাধান
এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে - APEC।
এশিয়া - প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ( এপেক ) ২1 টি প্যাসিফিক রিম সদস্য অর্থনীতির জন্য একটি ফোরাম যা এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ফ্রি ট্রেড প্রচার করে।
1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান (জি 7 - এর সদস্য) অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর আধিপত্য বিস্তার করবে এমন আশঙ্কা দূর করার জন্য; এবং ইউরোপের বাইরে কৃষি পণ্য এবং কাঁচামাল জন্য নতুন বাজার স্থাপন
APEC (Epec) সহ এশিয়ান প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন এর আদ্যক্ষর গ্রহণ এশিয়া - প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার জন্য মন্ত্রী পর্যায়ের সম্মেলন। অংশগ্রহণকারী দেশ জাপান, চীন, কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ইত্যাদি।
১৯৩৮২
'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
উত্তর
প্রায় ৯০ শতাংশ
সমাধান
GATT ১ জানুয়ারি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১ জানুয়ারি ১৯৯৫ এটি WTO - এ রুপান্তরিত হয়। বর্তমানে এটি বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশের বেশি অংশের সমন্বয় সাধন করে।
১৯৩৮৩
মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
উত্তর
এনএলডি
সমাধান
এনএলডি(ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি) মিয়ানমারের স্বাধীনতার নায়ক অং সানের কন্যা অং সান সুচির রাজনৈতিক দল। দলটি ১৯৯০ সালে নির্বাচনে জয়ী হয়েও সামরিক বাহিনীর প্রভাবে ক্ষমতা লাভ করতে পারে নি। তবে বর্তমানে সুচির দল এনএলডি ক্ষমতায় আছে, তবে সামরিক বাহিনীর সদস্যদের জন্য পার্লামেন্টে ২৫%আসন বরাদ্দ রাখতে হয়।
১৯৩৮৪
১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
উত্তর
৩ অক্টোবর (মাঝরাতে)
সমাধান
১৮ মার্চ, ১৯৯০ পূর্ব জার্মানিতে প্রথম মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর পূর্ব এবং পশ্চিম অংশ আলোচনার মাধ্যমে পুনরায় একত্রীকরণের ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি নিয়ন্ত্রণকারী ৪টি পরাশক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে এই চুক্তিকে "Two plus Four Treaty " ও বলা হয়।
১৯৩৮৫
'ইউনিডো' (UNIDO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর
ভিয়েনা
সমাধান
‘ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত।
১৯৩৮৬
পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
উত্তর
নিউইয়র্ক
সমাধান
পিএলও - এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ রেজুলেশন গ্রহণ করে - নিউইয়র্কে।
পিএলও নামক সংগঠনটি ১৯৬৪ সালে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ১০০ এর বেশি দেশ এই সংগঠনকে ফিলিস্তিনিদের ন্যায়সংগত প্রতিনিধি হিসেবে বিবেচনা করে ও এর সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।
১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখত। ১৯৯৩ সালে ইসরায়েলের অস্তিত্ব মেনে নেয় এবং জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ নং প্রস্তাব স্বীকার করে নেয় ও সহিংসতা প্রত্যাখ্যান করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল সরকারিভাবে পিএলওকে ফিলিস্তিনিদের প্রতিনিধি হিসেবে মেনে নেয়।
১৯৩৮৭
'International Institute on Ageing' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর
ভ্যালেটা
সমাধান
The UN Economic and Social Council, by its Resolution 1987/41 recommended to the UN Secretary - General, the establishment of the International Institute on Ageing. On the 9th October 1987, the United Nations signed an official agreement with the Government of Malta to establish the International Institute on Ageing as an autonomous body under the auspices of the United Nations. The Institute was inaugurated on 15th April, 1988 by the then United Nations Secretary - General, H.E. Mr. Javier Perez de Cuellar.
১৯৩৮৯
বাসস একটি------
উত্তর
সংবাদ সংস্থার নাম
সমাধান
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) - এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল।
১৯৩৯০
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -----
উত্তর
১৪ ডিসেম্বর
সমাধান
তাজউদ্দীন আহমদ প্রথম বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন।