১৯৪১৩
আফটা (AFTA) বলতে কি বোঝায় ------
উত্তর
একটি বাণিজ্যিক গোষ্ঠী
সমাধান
এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি (আফটা) The ASEAN Free Trade Area (AFTA) is a trade bloc agreement by the Association of Southeast Asian Nations supporting local trade and manufacturing
১৯৪১৪
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা -----
উত্তর
Paul Harris
সমাধান
পল পার্সি হ্যারিস ছিলেন শিকাগো, ইলিনয় এর একজন এটর্নি। ১৯০৫ সালে তিনি মানবতাবাদী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন।
১৯৪১৮
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য
উত্তর
136
সমাধান
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল।
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।
১৯৭৫ সালে, বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ - সভাপতি নির্বাচিত হয়েছিল। ১৯৭৬থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইসোসোক) নির্বাচিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করে। ১৯৭৯ সালে, বাংলাদেশ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে নির্বাচিত হয়েছিল।
১৯৪১৯
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল----
উত্তর
পর্তুগিজরা
সমাধান
প্রথম পর্তুগিজ বণিক যোয়াও কোয়েলহো ১৫১৬ খ্রিস্টাব্দের দিকে গঙ্গায় এসে পৌঁছেন। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা প্রথম ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। শেষে আসে ফরাশী রা।
১৯৪২০
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-----
উত্তর
আকবর
সমাধান
সম্রাট আকবরের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।