১৯৪৩১
বৈদেশিক মুদ্রা রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত.?
উত্তর
48
সমাধান
প্রশ্ন : বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত ?
উত্তর: 48
ব্যাখ্যা : বাংলাদেশী মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান 48 তম । যার পরিমাণ 32, 951 মিলিয়ন মার্কিন ডলার (IME Report - 2016)। লক্ষনীয়, বাংলাদেশ ব্যাংক স্বর্ণ ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রায় রিজার্ভ সংরক্ষণ করে । যেমন - মার্কিন ডলার , অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার , ইউরো ও পাউন্ড স্টার্লিং । এদের মধ্যে সবচেয়ে বেশি রাখা হয় মার্কিন ডলারে । তাছাড়া বাংলাদেশ ব্যাংকের হিসাবে করা হয় মার্কিন ডলারের ভিত্তিতে।
১৯৪৩২
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন(FIFA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর
জুরিখ
সমাধান
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (FIFA) এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ১৯০৪ সালের ২১ মে ফ্রান্সের প্যারিসে বিশ্ব ফুটবলের প্রধান এ সংস্থাটি জন্মলাভ করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৭টি - বেলজিয়াম , ডেনমার্ক , ফ্রান্স , নেদারল্যান্ডস ,স্পেন , সুইডেন ও সুইজারল্যান্ড।
১৯৪৩৩
উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়
উত্তর
নাটোরে
সমাধান
প্রশ্ন: উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?
উত্তর : নাটোরে
ব্যাখ্যা: রাজশাহীর নাটোর জেলায় উত্তরা গণভবন অবস্থিত। যা বর্তমানে বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সদরদপ্তর হিসেবে বিখ্যাত। উল্লেখ্য , ঐতিহাসিক এ ভবনটি সাবেক দিঘাপাতিয়ার রাজপ্রসাদ ছিল। এছাড়া চলনবিল , দেশের সর্ববৃহৎ চিনিকল নর্থ বেঙ্গল সুগার মিল, উষ্ণতম স্থান লালপুর সহ গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানগুলো এ জেলায় বিদ্যমান।
১৯৪৩৪
সার্ক(SAARC) এর প্রথম মহাসচিব যিনি বাংলাদেশ থেকে ছিলেন, তার নাম কি?
উত্তর
আবুল আহসান
সমাধান
সার্কের (SAARC) প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। তার মেয়াদকাল ছিল ১৬ জানুয়ারি ১৯৮৭ - ১৫ অক্টোবর ১৯৮৯ । দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (SAARC) আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ৮ ডিসেম্বর ১৯৮৫ । প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত ৯ জন ব্যক্তিত্ব সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২ জন বাংলাদেশের নাগরিক । ১১ জানুয়ারি ২০০২ - ২৮ ফেব্রুয়ারি ২০০৫ পর্যন্ত সার্কের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের কিউ এ এম এ রহিম । সার্কের বর্তমান মহাসচিব অর্জুন বাহাদুর থাপা (নেপাল)।
১৯৪৩৬
ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রিনটির নাম -----
উত্তর
উপকূল এক্সপ্রেস
সমাধান
উপকূল এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭১১/৭১২) নোয়াখালী রেলওয়ে স্টেশন হতে ঢাকা পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন। এই এক্সপ্রেসটি নোয়াখালীর নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে ও ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন যেয়ে যাত্রা শেষ করে। এই যাত্রাপথে এটি ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং বিকেল ৪টায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্য ছাড়ে।
১৯৪৩৮
ঢাকা-চট্টগ্রামের মধ্যে দূরত্ব কত?
উত্তর
১৫০-২০০ মাইলের মধ্যে
সমাধান
ঢাকা বাংলাদেশের রাজধানী ও প্রধান শহর । অন্যদিকে চট্রগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর। সড়ক পথে ঢাকা থেকে চট্রগ্রাম শহরের দূরত্ব ২৪২ বা ১৫০.০৪ মাইল।
১৯৪৩৯
বাংলাদেশের বৃহত্তম হাওর ----
উত্তর
হাকালুকি
সমাধান
বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি মৌলভীবাজার জেলায় অবস্থিত। এ হাওরের আয়তন প্রায় ২০, ৪০০ হেক্টর। বর্ষাকালে বিস্তৃত জলরাশি এ হাওরের রূপ ঠিক যেন ভাসমান সাগর।
১৯৪৪০
'ক্রজিরো' কোন দেশের মুদ্রার নাম?
উত্তর
ব্রাজিল
সমাধান
লুক্সেমবার্গের মুদ্রা ইউরো, ব্রাজিলের সাবেক মুদ্রা ক্রুজিরো, তবে বর্তমান মুদ্রা রিয়াল, কম্বোডিয়ার মুদ্রা রিয়াল, মঙ্গোলিয়ার মুদ্রা তুগরিক।
*** বর্তমানে ব্রাজিলের মুদ্রা হলো ব্রাজিলিয়ান রিয়াল