T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
১৯৪৭১

কর্কটক্রান্তি রেখা-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
সমাধান
কর্কটক্রান্তি রেখা - - - - - বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।
১৯৪৭২

"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা ' - এর রচিয়তা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর । ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দে) এটি একটি কবিতা হিসেবে 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশিত হয়। ২৫ চরণের এ কবিতাটির প্রথম ১০ চরণ ১৩ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয়।
১৯৪৭৩

বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিজয়পুরে
সমাধান
নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে।
১৯৪৭৪

বিশ্বব্যাংক -এর কোন অঙ্গ সংগঠনটি 'Soft Ioan Windom' নামে পরিচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
IDA
সমাধান
IDA - International Development Association
১৯৪৭৫

"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধবমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাহবুব-উল-আলম চৌধুরী
সমাধান
, মাহবুব উল আলম (১৯২৭ - ২০০৭) কবি, সাংবাদিক, লেখক, ভাষা সৈনিক এবং ভাষা আন্দোলনের প্রথম কবিতার রচয়িতা।
১৯৪৭৬

মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পুণ্ড্রনগর
সমাধান
প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড় যা বগুড়া জেলায় অবস্থিত। বগুড়াকে উত্তরবঙ্গ এর প্রবেশদ্বার বলা হয়।
১৯৪৭৭

শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
সমাধান
রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতির সংকেত। লাল বাতি জ্বলতে দেখে গাড়িগুলো থামে। হলুদ বাতি দেখলে অপেক্ষা করে। আল জ্বলন্ত সবুজ বাতি দেখে অবাধে এগিয়ে চলে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই এটা অনেক দূর থেকেও দেখা যায়। সেই বিবেচনায় লাল অন্যান্য রঙের তুলনায় এগিয়ে। হলুদ রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কিছুটা কম, তবে সবুজের মতো এতটা কম নয়, সে কারণেই এটি বেছে নেওয়া হয়েছে।
১৯৪৭৮

১৪ ডিসেম্বর ১৯৯৩ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫টি
সমাধান
১৪ ডিসেম্বর ১৯৯৩ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট ৫টি সড়কের নামকরণ করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। স্মৃতিসৌধটির স্থপতি মোস্তফা হালি কুদ্দুস। ১৯৯১ সালে ঢাকার রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয় যা ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নকশা করেন জামী - আল সাফী ও ফরিদউদ্দিন আহমেদ। বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ প্রকাশ করেছে।
১৯৪৭৯

বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১,৮৭৬ কোটি টাকা
১৯৪৮০

চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩৭৫ জন
সমাধান
চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ৩৭৫ জন। রোহিঙ্গা - বিতর্কের মধ্যেই হাজোং ও চাকমা উপজাতির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পাঁচ দশক আগে তত্‍‌কালীন পূর্ব পাকিস্তান থেকে হাজোং ও চাকমা শরণার্থীরা ভারতে আসে। এদের বেশিরভাগেরই অরুণাচল প্রদেশের শরণার্থী শিবিরে বাস। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এই দুই উপজাতির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী, রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা।