১৯৪৮১
বাংলদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী যোগ করা হয়েছে?
উত্তর
১৭ টি
সমাধান
বাংলাদেশ সংবিধান এপর্যন্ত ১৭ বার সংশোধন করা হয়েছে। ২০১৮ সালের ৮ জুলাই সপ্তদশ সংশোদনী বিলটি ২৯৮ - ০ ভোটে সংসদে পাস হয়
১৯৪৮২
"সুধারাম" কোন জেলার পূর্বনাম?
উত্তর
নোয়াখালী
সমাধান
নোয়াখালীর পূর্বনাম দুটি পাওয়া যায় - ১. সুধারাম , ২. ভুলুয়া । বরিশালের পূর্বনাম চন্দ্রদ্বীপ ,বাকলা ও ইসমাইলপুর । দিনাজপুরের পূর্বনাম গণ্ডোয়ানাল্যান্ড ।
১৯৪৮৩
দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর
সাতক্ষীরায়
সমাধান
দক্ষিণ তাপপট্রি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশ - ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে দ্বীপটির মালিকানা ভারতের কাছে চলে যায়।
১৯৪৮৪
টলেমি কি ছিলেন?
উত্তর
জ্যোতির্বিদ
সমাধান
টলেমি ছিলেন জ্যোতির্বিদ।
ক্লডিয়াস টলেমিয়াস (Claudius Ptolemy) (খৃষ্টপূর্ব ৯০ – খৃষ্টপূর্ব ১৬৮), যিনি টলেমি নামে সমাধিক পরিচিত, একজন গ্রিক গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ, ও জ্যোতিষ।
তিনি রোম - শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন। ধারণা করা হয় যা, তার জন্ম মিশরেই।
১৯৪৮৫
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন----
উত্তর
উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
সমাধান
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন - - - - উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে।
আলফ্রেড বের্নহার্ড নোবেল (জন্মঃ ২১ অক্টোবর, ১৮৩৩ - মৃত্যুঃ ১০ ডিসেম্বর, ১৮৯৬) একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা।
তিনিডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট।
মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করেন।
১৯৪৮৬
স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত -----
উত্তর
পদার্থবিদ
সমাধান
স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত - - - - - পদার্থবিদ।
স্টিভেন উইলিয়াম হকিং ( Stephen William Hawking; ৮ই জানুয়ারি, ১৯৪২ – ১৪ই মার্চ, ২০১৮) একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী , গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান - বিষয়ক জনপ্রিয় ধারার লেখক।
তাঁকে ২০শ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়। হকিং যুক্তরাজ্যের ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের (সেন্টার ফর থিওরেটিক্যাল কসমোলজি) প্রধান ছিলেন।
১৯৪৮৭
একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -----
উত্তর
চার্চিল
সমাধান
একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন - - - - - চার্চিল।
উইনস্টন চার্চিল (৩০শে নভেম্বর, ১৮৭৪ – ২৪শে জানুয়ারি, ১৯৬৫) ইংরেজ রাজনীতিবিদ ও লেখক। তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত। চার্চিলকে যুক্তরাজ্য ও বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয়। প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন।
১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০২ সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন।
১৯৪৮৯
কোন দেশে ' তালেবান ' নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত?
উত্তর
আফগানিস্তান
সমাধান
১২ নভেম্বর ২০০১ আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়।
১৯৪৯০
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত -------
উত্তর
মহাস্থানে
সমাধান
মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছু পশ্চিমে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার শরীফ অবস্থিত। কথিত আছে মাছের পিঠে আরোহন করে তিনি বরেন্দ্র ভূমিতে আসেন। তাই তাকে মাহী সওয়ার বলা হয়।