১৯৪৯১
জাপান পার্ল হারবার আক্রমণ করে -------
উত্তর
৭ ডিসেম্বর ১৯৪১
সমাধান
পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান যা জাপান সাম্রাজ্যের নৌবাহিনী কর্তৃক ৭ ডিসেম্বর, ১৯৪১ সালের ভোরে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ - ঘাঁটিতে পরিচালিত হয়।
১৯৪৯২
সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য ------
উত্তর
উপরের সবকটি
সমাধান
সৌদি আরবে তেল আবিষ্কৃত হওয়ার পর আয়তনে পশ্চিম এশিয়ার বৃহত্তম রাষ্ট্রটি দ্রুত একটি সম্পদশালী রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু রাষ্ট্রটির আয়তনের অনুপাতে জনসংখ্যার পরিমাণ কম এবং রাষ্ট্রটির ৯৫% ভূমিই মরুভূমি। এজন্য সৌদি সরকার সবসময়ই তাদের তুলনামূলকভাবে জনবহুল কিন্তু দরিদ্রতর প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে ছিল। সৌদি আরবের মোট জনসংখ্যা ছিল মাত্র ৫০ লক্ষের কিছু বেশি! স্বাভাবিকভাবেই, জনসংখ্যা কমপক্ষে হওয়ায় সশস্ত্রবাহিনীতে যোগদানের উপযুক্ত লোকের সংখ্যাও ছিল কম, ফলে সৌদি সশস্ত্রবাহিনী সংখ্যাগত দিক থেকে ছিল বেশ দুর্বল। সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে একটি পথই খোলা ছিল – সৌদি আরবের মাটিতে মার্কিন সৈন্য মোতায়েন করা।
১৯৪৯৩
১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম -----
উত্তর
ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
সমাধান
২০১৮ সালে ১৮ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাকার্তা (ইন্দোনেশিয়া)।
১৯৪৯৪
জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে -----
উত্তর
30
সমাধান
2022 অনুযায়ী ৩৮ হবে
১৯৪৯৫
বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
উত্তর
১৭.৫০ শতাংশ
সমাধান
বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ সরকারি হিসাব অনুযায়ী ১৭.৫০% (প্রায়) । FAO - এর মতে বাংলাদেশে বনভূমি রয়েছে মোট ভূমির ১০% (প্রায়)।
১৯৪৯৬
'ম্যাকাও' চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরোপীয় দেশটির নাম কি?
উত্তর
পর্তুগাল
সমাধান
১৫৫৭ সালে ম্যাকাও পর্তুগিজদের দখলে আসে। দীর্ঘ ৪৪২ বছর পর ১৯৯৯ সালে ম্যাকাও চীনের নিকট হস্তান্তর করা হয়।
১৯৪৯৭
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য -----
উত্তর
৪.৮ কিমি
সমাধান
Padma Bridge:Main Bridge Length6.15 kmViaduct3.148 km (Road), 532 m (Rail)Approach Road12.117 kmRiver Training Works14 km (1.6 Mawa + 12.4 in Janjira)
১৯৪৯৮
বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতীক কি?
উত্তর
কাছিবেষ্টিত নোঙর
সমাধান
বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কাছিবেষ্টিত নোঙর। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। বিমানবাহিনীর প্রতীক বলাকা।
১৯৪৯৯
কসোভো কোথায় অবস্থিত?
উত্তর
ইউরোপে
সমাধান
কসোভো ইউরোপের নবীনতম স্বাধীন দেশ, যার রাজধানী প্রিস্টিনা। ১৭ ফেব্রুয়ারী ২০০৮ সালে দেশটি সার্বিয়ার নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৫০০
গিন্ডার কোন দেশের মুদ্রার নাম?
উত্তর
নেদারল্যান্ডস
সমাধান
নেদারল্যান্ডসের সাবেক মুদ্রার নাম গিল্ডার। ১ জানুয়ারি ১৯৯৯ ইউরোপ একক মুদ্রা ইউরো চালু হলে ও পাশাপাশি গিল্ডার চালু থাকে। তবে ১ জুলাই ২০০২ স্থানীয় মুদ্রা সরকাবিভাবে বিলুপ্ত হলে গিল্ডারও বিলুপ্ত হয় এবং ইউরো নেদারল্যান্ডসের একক মুদ্রা হিসেবে চালু হয়।