১৯৫০১
কোন প্রাণী নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুন বেশি ভরের বস্তু বহন করতে পারে?
উত্তর
পিঁপড়া
সমাধান
পিঁপড়া নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুন বেশি ভরের বস্তু বহন করতে পারে ।
পিঁপড়া বা পিপীলিকা হল ফর্মিসিডি (Formicidae) গোত্রের অন্তর্গত সামাজিক কীট বা পোকা। পিঁপড়া এদের ঘনিষ্ঠ প্রজাতি বোলতা ও মৌমাছির মত একই বর্গ হাইমেনপ্টেরার (Hymenoptera) অন্তর্গত।
এরা মধ্য - ক্রেটাশাস পর্যায়ে ১১ থেকে ১৩ কোটি বছর পূর্বে বোলতা জাতীয় প্রাণী হতে বিবর্তিত হয় এবং সপুষ্পক উদ্ভিদের উদ্ভবের পর বহুমুখী বিকাশ লাভ করে। এখন পর্যন্ত জানা প্রায় ২২, ০০০ পিঁপড়া প্রজাতির মধ্যে ১২, ৫০০ টির শ্রেণিবিন্যাস করা হয়েছে।
১৯৫০২
স্বর্নের খনির জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তর
জোহানেসবার্গ
সমাধান
স্বর্ণের খনির জন্য বিখ্যাত স্থান দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ।
বিশ্বে তেল রপ্তানির জন্য বিখ্যাত সৌদিআরব।
১৯৫০৩
কম্পিউটার সফটওয়ারের জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর
মাইক্রোসফট্
সমাধান
কম্পিউটার সফটওয়ারের জগতে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট্।
মাইক্রোসফট কর্পোরেশন (ইংরেজি: Microsoft Corporation) একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে অবস্থিত। মাইক্রোসফট সফটওয়্যার, ভোক্তা ইলেকট্রনিক্স, ব্যক্তিগত কম্পিউটার ও এর সাথে আনুষাঙ্গিক বিভিন্ন সেবা উন্নয়ন, উৎপাদন, অনুমোদন, সমর্থন, ও বিক্রি করে থাকে।
কোম্পানিটিরবহুল পরিচিত সফটওয়্যার পণ্য এর উইন্ডোজ অপারেটিং সিস্টেম ধারা, অফিস স্যুট, এবং ইন্টারনেট এক্সফ্লোরার ও বর্তমানে এজ ওয়েব ব্রাউজার। আর উল্লেখযোগ্য হার্ডওয়্যার পণ্যের মধ্যে আছে এক্সবক্স ভিডিও গেম কনসোল ও সারফেস ব্যক্তিগত কম্পিউটার ধারা। ২০১৬ সালে মাইক্রোসফট ছিলো আয়ের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তর সফটওয়্যার নির্মাতা (বর্তমানে সে জায়গা আলফাবেটের দখলে)।
১৯৫০৪
যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তত করবে?
উত্তর
১৩ শতাংশ
সমাধান
যুক্তরাষ্ট্র চায় ইসরাইল ১৩ শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তত করবে।
ইসরায়েলি - ফিলিস্তিনি সংঘাত অনেক দিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েল এর মধ্যে চলে আসা সংঘাতকে নির্দেশ করে। একে বৃহত্তর অর্থে আরব - ইসরায়েল সংঘাতের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবেও আখ্যায়িত করা যায়। দুইটি আলাদা জাতি করার জন্য অনেক পরিকল্পনাই করা হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ইসরায়েলের পাশে একটি স্বাধীন - সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রও গঠিত হতো। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দুই দেশের অধিকাংশ মানুষই এই সংঘাত নিরসনে অন্য যেকোন পরিকল্পনার তুলনায় দুই - জাতি পরিকল্পনাকে বেশি সমর্থন করে।
এই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা তৈরীতে কেন্দ্রী চরিত্র হিসেবে কাজ করে কোয়ার্টেট অফ দ্য মিড্ল ইস্ট (বা শুধু কোয়ার্টেট) নামে পরিচিত একটি দল। এই দলে কূটনৈতিকভাবে অংশ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। আরব লীগ এই সংঘাতের আরেক নায়ক যারা একটি বিকল্প শান্তি পরিকল্পনা পেশ করেছে। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য মিশর এতে মুখ্য ভূমিকা রাখছে।
১৯৫০৬
প্রাচীনকালে ' সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
উত্তর
কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
সমাধান
প্রাচীনকালে 'সমতট ' বলতে - বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো।
বগুড়া ও দিনাজপুর অঞ্চল বরেন্দ্র জনপদের অংশ ছিল।
বৃহত্তর সিলেট অঞ্চল হরিকেল জনপদের অংশ।
১৯৫০৭
বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুড়োদুধ আমদানি করা হয়?
উত্তর
৭৫০ কোটি টাকা
সমাধান
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১৫ - ১৬ অর্থবছরে বাংলাদেশ ১, ০৪, ০০০ টন গুড়ো দুধ আমদানি করে। যার বাজারমূল্য ছিল ৩, ৬০০ কোটি টাকা।
১৯৫১০
জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়?
উত্তর
৮ মার্চ
সমাধান
জাতিসংঘের আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ দিনটিকে স্বীকৃতি দেয়। ১ জানুয়ারি আন্তর্জাতিক গ্লোবাল ফ্যামিলি দিবস।
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।