১৯৫৮২
বাংলাদেশের বৃহত্তম নৃ- গোষ্ঠী কোনটি?
উত্তর
চাকমা
সমাধান
বাংলাদেশের বৃহত্তম নৃ - গোষ্ঠী চাকমা।
চাকমা বাংলাদেশের একটি জনজাতি।
বাংলাদেশ সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বলা হয় যে, বাংলাদেশে কোনো আদিবাসী নেই; বরং মূল বাঙালি জনগোষ্ঠীর বিপরীতে এই অ - বাঙালি জনসমষ্টিকে - উপজাতি; ক্ষুদ্র জাতিসত্তা; নৃগোষ্ঠী নামে অভিহিত করা হয়েছে।
তবে, এই অবাঙালি জনগোষ্ঠী জাতিসংঘ আদিবাসী অধিকার ঘোষণা ২০০৭ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৭ ও ১৬৯ নং কনভেনশনের ঘোষণা অনুযায়ী নিজেদের আদিবাসী স্বীকৃতির দাবি আদায়ের কর্মসূচী পালন করে আসছে এবং উপজাতি নামটি অপমানকর মনে করে ।
চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা। বর্তমান মিয়ানমারের আরাকানে বসবাসকারী ডাইংনেট জাতিগোষ্ঠীকে চাকমাদের একটি শাখা হিসেবে গণ্য করা হয়। এবং এরা প্রধানত থেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধপুর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে বিজু।
১৯৫৮৩
'League of Arab States' এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর
কায়রো
সমাধান
'League of Arab States' এর বর্তমান সদর দপ্তর কায়রোতে অবস্থিত।
আরব লীগ আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত।
১৯৫৮৪
Food and Agricultural Organisation -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর
রোম
সমাধান
১৯৪৫ সালের ১৬ অক্টোবর কুইবেক অনুষ্ঠিত এক সম্মেলনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয় । এর সদর দপ্তর ইতালির রোমে।
১৯৫৮৬
'ল্যাপটপ' হলো এক ধরনের ------
উত্তর
ছোট কম্পিটার
সমাধান
'ল্যাপটপ' হলো এক ধরনের - - - - - - ছোট কম্পিটার।
একটি ল্যাপটপ বা একটি নোটবুক হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা দেখতে ঝিনুক আকৃতির এবং ভ্রমণ উপযোগী।
ল্যাপটপ এবং নোটবুক উভয়কে পূর্বে ভিন্ন ধরা হত কিন্তু বর্তমানে তা মানা হয় না। ল্যাপটপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন কর্মক্ষেত্রে, শিক্ষায় এবং ব্যক্তিগত বিনোদনের কাজে।
১৯৫৮৭
'ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উত্তর
বাংলা ১১৭৬ সালে
সমাধান
ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে ঘটে।
ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
১৯৫৮৮
'The Asian Drama' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর
গুনার মিরডাল
সমাধান
প্রখ্যাত লেখক গুনার মিরডালের একটি বিখ্যাত গ্রন্থ ' The Asian Drama' । ভারতের প্রখ্যাত গ্রন্থের মধ্যে অন্যতম হলো ১৯৮১ সালে প্রকাশিত গবেষণা গ্রন্থ 'পভার্টি এন্ড ফ্যামিনস: অ্যান এসে অন এনটাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রাইভেশন'।
১৯৫৮৯
বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূ -তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -----
উত্তর
টারশিয়ারী যুগের
সমাধান
বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূ - তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে - - - - - টারশিয়ারী যুগের।
টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার কালে এ সকল পাহাড়ি এলাকার পাদভুমি ও ভরাটকৃত গিরিখাত মূলত এদের ক্ষয়িত কণায় গঠিত এবং দির্ঘকালের প্রাকৃতিক প্রভাবে এ সকল পাহাড়ি এলাকার উচ্চতা কমছে এবং এগুলোর ক্ষয়িত অংশ সংলগ্ন এলাকা ভরাট হয়ে নতুন মৃত্তিকার সমতল ভূমি সৃষ্টি করছে।
এ সকল পাহাড় বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত। মায়ানমারের দিক হতে গিরিজনি আলোড়নের প্রভাবে ও ধাক্কায় সম্ভবত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং পাহাড়ি এলাকাগুলোর সৃষ্টি হয়।
আসামেরলুসাই অমায়ানমারের আরাকান এলাকার পাহাড়ের সাথে এদের মিল দেখা যায়। এ সকল পাহাড়ি এলাকার পাদভুমি ও ভরাটকৃত গিরিখাত মূলত এদের ক্ষয়িত কণায় গঠিত এবং দির্ঘকালের প্রাকৃতিক প্রভাবে এ সকল পাহাড়ি এলাকার উচ্চতা কমছে এবং এগুলোর ক্ষয়িত অংশ সংলগ্ন এলাকা ভরাট হয়ে নতুন মৃত্তিকার সমতল ভূমি সৃষ্টি করছে। এ সকল পাহাড় বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত।
১৯৫৯০
'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী'---- এটি কার ঘোষণা?
উত্তর
দুদু মিয়া
সমাধান
'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী' - - - - এটি দুদু মিয়ার ঘোষণা।
মুহাম্মদ মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯ - ২৪ সেপ্টেম্বর, ১৮৬২) ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী।
ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথ নির্দেশনা দানকারী ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ তার পিতা।
বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন এক অন্যতম মহানায়ক।