১৯৬০১
নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশন গৃহীত হয়।
উত্তর
ষষ্ঠ
সমাধান
নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ বিশেষ অধিবেশন গৃহীত হয়।
প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। সাধারণতঃ ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়। প্রয়োজনবোধে একাধিকবারও অধিবেশন বসতে পারে।
প্রত্যেক অধিবেশনের শুরুতে অধিকাংশ সদস্যের ভোটে একজন সভাপতি বার্ষিকভিত্তিতে নিযুক্ত হন। অতঃপর তার মাধ্যমেই সভার কর্মসূচী গ্রহণ ও পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অধিকাংশ সদস্য রাষ্ট্রের ভোটে যে - কোনরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।
ষষ্ঠ বিশেষ অধিবেশন প্রস্তাব পাস করেন নয়া আন্তর্জাতিক অর্থনীতির ব্যাবস্থা।
১৯৬০২
২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ----
উত্তর
১৬ কোটি ১০ লাখ
সমাধান
২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে - - - - ১৬ কোটি ১০ লাখ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মোতাবেক ২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ১৬ কোটি ১০ লাখ।
জনসংখ্যা বৃদ্ধির হার ১৪.৪% এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%।
১৯৬০৩
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?
উত্তর
নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
সমাধান
১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন গৃহীত হয় বেইজিং কর্মপরিকল্পনা।
১৯৬০৪
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম------
উত্তর
কাজাখস্তান
সমাধান
কাজাখতস্তানের সর্বাধিক প্রচলিত ধর্ম ইসলাম।২০০৯ সালের জাতীয় আদমশুমারি অনুযায়ী দেশটির প্রায় ৭০.২ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী।
১৯৬০৫
ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?
উত্তর
UNIIMOG
সমাধান
ইরাক - ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম UNIIMOG।
দুই দেশের মধ্যে প্রায় আট বছর যুদ্ধের পর ইরাক ও ইরানের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে সৈন্য প্রত্যাহারের তত্ত্বাবধানের জন্য ১৯৭৮ সালে দক্ষিণ লেবানন সংঘাতের পর ১৯৮০ - র দশকে শুধুমাত্র একটি নতুন মিশন এই অঞ্চলে অনুমোদিত ছিল (UNIIMOG)।
১৯৬০৭
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
উত্তর
প্রথম সোমবার
১৯৬০৮
কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
উত্তর
কোনটিই নয়
সমাধান
২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ২০০০ সালে। ২০০১ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ছিল ৬১.৮ বছর। এর মধ্যে পুরুষ ৬২.৯ ও নারী ৬১.২ বছর। কিন্তু ২০১৬ সালের সমীক্ষার তথ্য মতে বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭০.৭ বছর। এর মধ্যে পুরুষ ৬৯.১ এবং নারী ৭১.৬ ।সুতরাং ২০০০ সালের প্রেক্ষাপটে সঠিক উত্তর বাংলাদেশ হলে ও বর্তমানে বাংলাদেশ ও নারীরা পুরুষের চেয়ে বেশি সময় বাঁচে]
১৯৬০৯
১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম ----
উত্তর
স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
সমাধান
১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম - - - - স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল।
১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, শহরটির নাম স্পেনের মাদ্রিদ আর রেস্তোরাঁ এর নাম কাসা বোতিল ।
১৯৬১০
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
উত্তর
UNDP