T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
১৯৬১১

বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩১ মে
সমাধান
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের - - - - ৩১ মে। বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। এছাড়াওদিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬, ০০, ০০০ অ - ধূমপায়ী ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
১৯৬১২

মার্কিন যুক্তরাষ্ট্রকে ' স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় যে রাষ্ট্র ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফ্রান্স
সমাধান
মার্কিন যুক্তরাষ্ট্রকে ' স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় যে রাষ্ট্র - - - - - - ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে। ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন।
১৯৬১৩

'গ্লাসনস্ত' -এর অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
খোলামেলা আলোচনা
সমাধান
'গ্লাসনস্ত' - এর অর্থ খোলা হাওয়া। গ্লাসনস্ত কথার অর্থ হল মুক্ততা (openness)। দীর্ঘদিনের একদলীয় এবং বদ্ধ শাসনে জনগণের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল তা দূর করার উদ্দেশ্যেই গ্লাসনস্ত নীতি গৃহীত হয়। এই প্রথম সোভিয়েত ইউনিয়নে গণমাধ্যমগুলিকে স্বাধীনতা দেওয়া হয়। একদলীয় শাসনের সমালোচনাকে গণতান্ত্রিক অধিকারের মর্যাদা দেওয়া হয়। 'প্রভদা'র মত কমিউনিস্ট মুখপত্রেও 'ব্রেজনেভ নীতি'র সমালোচনামূলক নিবন্ধ প্রকাশিত হতে থাকে। বিদেশের টেলিভিশন সম্প্রচার সোভিয়েত ইউনিয়নে অনুমোদিত হয়। ব্যাপকহারে স্যাটেলাইট টিভি সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করে। ১৯তম সোভিয়েত পার্টি কংগ্রেসের কাজকর্ম সরাসরি টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ গৃহীত হল, যা আগে ছিল কল্পনার অতীত। বহু কারারুদ্ধ ও নির্বাসিত - - যারা সোভিয়েত রাষ্ট্রব্যবস্থার বিরোধিতা করেছিলেন - - তাদের মুক্তিও দেওয়া হয়।
১৯৬১৪

নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সুইজারল্যান্ড
সমাধান
২০০২ সালের ১০ সেপ্টেম্বর সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০ তম সদস্যপদ লাভ করে। প্রশ্নটি প্রণয়নের সময় সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য ছিল না। নামিবিয়া ২৩ এপ্রিল ১৯৯০, কিউবা ২৪ অক্টোবর ১৯৪৫ এবং পানামা ১৩ নভেম্বর ১৯৪৫ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৬১৫

২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশের প্রস্তাবিত বাজেটের আকার হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩.৪১ ট্রিলিয়ান টাকা
সমাধান
২০১৬ - ২০১৭ অর্থবছরে বাংলাদেশের প্রস্তাবিত বাজেটের আকার হলো - ৩.৪১ ট্রিলিয়ান টাকা। ২০১৬ - ২০১৭ অর্থবছরের বাজেটে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়ে নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
১৯৬১৬

আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
সমাধান
১৮৯৪ সালে ব্যারন পিয়ের দ্য কুবেরত্যাঁ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন করেন।
১৯৬১৭

কোনটি 'ওআইসি' -এর অঙ্গসংস্থা নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
সমাধান
'ওআইসি' - এর অঙ্গসংস্থা নয় ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র। 'ওআইসি' - এর অঙ্গসংস্থা গুলো হল: আন্তর্জাতিক ইসলামী আদালত, সাধারণ সচিবালয়, ইসলামী উন্নয়ন ব্যাংক।
১৯৬১৮

দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জুন '১০-জুন '১২
সমাধান
২০১৪ - ১৫ সালে জিডিপি ৮ শতাংশে উন্নীত করা এবং দারিদ্র্যের হার ৩০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি)সভায় ২৯ ডিসেম্বর ২০০৯ সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরিএসপি - ২) (জুলাই ’১০ - জুন’ ১২) অনুমোদিত হয়। পিআরএসপি – ২ বাস্তবায়নে ২১টি খাতে মোট ৩ লাখ ৭৫ হাজার ০৮৬ কোটি টাকা ব্যয় হয়। সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরিসহ সার্বিক শিক্ষায় ৪৯ হাজার কোটি টাকা এবং অবকাঠামো উন্নয়নে ৪৭ হাজার কোটি টাকা ব্যয় হবে।
১৯৬১৯

বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১ নভেম্বর '০৭
১৯৬২০

আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৭৩ সালে
সমাধান
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে - - - - - ১৯৭৩ সালে। ১৯৭৩ সালে তেল রফতানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে। আরব - ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল। এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ। যার সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে। ১৯৭০ এর দশকের শুরুতে বিশ্বের তেল সম্পদ নিয়ন্ত্রণের জন্য শুরু হলো এক নতুন লড়াই। তেল উৎপাদনকারী আরব দেশগুলো তেলের দাম বাড়ানোর চেষ্টা শুরু করার পর আতংক ছড়িয়ে পড়লো শিল্পোন্নত দেশগুলোতে।