T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
১৯৬২১

ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-----।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
সমাধান
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে - - - - - সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা।
১৯৬২২

বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় -------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
সমাধান
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় - - - - - - - বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। বেনেলাক্স ইউনিয়ন, লুক্সেমবুর্গীয় এছাড়াও বেনেলক্স হিসাবে পরিচিত, একটি রাজনৈতিক - অর্থনৈতিক ঐক্য এবং পশ্চিমে ইউরোপে তিনটি প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আনুষ্ঠানিক আন্তর্জাতিক আন্তঃসরকার সহযোগিতা: বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
১৯৬২৩

বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১২ অক্টোবর, ১৯৭২
১৯৬২৪

বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গোয়ালন্দ
সমাধান
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র - যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে - - - - - গোয়ালন্দ। বাংলাদেশে যমুনা নদীর (ব্রহ্মপুত্রের বৃহত্তম শাখানদী) সঙ্গমস্থল পর্যন্ত গঙ্গার মূল শাখাটি পদ্মা নামে পরিচিত। আরও দক্ষিণে গিয়ে গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বিতীয় বৃহত্তম শাখানদী মেঘনার সঙ্গে মিশে মেঘনা নাম ধারণ করে শেষপর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা - ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র ও সুরমা - মেঘনা নদীর মিলিত জলপ্রবাহের চেয়ে একমাত্র আমাজন ও কঙ্গো নদীর জলপ্রবাহের পরিমাণ বেশি। পূর্ণ প্লাবনের ক্ষেত্রে একমাত্র আমাজনই দুই নদীর মধ্যে বৃহত্তর।
১৯৬২৫

১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এক নতুন জাতীয় চেতনার
১৯৬২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪ নভেম্বর
সমাধান
১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অদিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই ৪ নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সংবিধান দিবস। এ সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
১৯৬২৭

১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় -------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চাঁদনীঘাটে
সমাধান
ঢাকায় প্রথম ১৮৭৪ সালে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের অধীন শাসিত শাসক খাজা আব্দুল গণির মাধ্যমে খাবার পানীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়। এজন্য বুড়িগঙ্গা নদীর তীরে চাদনিঘাটের একটি পানি শোধন কেন্দ্র বসানো হয়েছিল।
১৯৬২৮

ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইউরিয়া
১৯৬২৯

বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৩ সেন্টিমিটার
সমাধান
বাংলাদেশের মৎস্য আইনে ২৩ সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ। দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট - ১৯৫০; সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ নামে পরিচিত । নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়। এ সমস্যা দূরীকরণে সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি নিষেধ আরোপ করে ১৯৫০ সলে এ আইন প্রণয়ন করে । প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর ( আষাঢ় মাসের মাঝামাঝি হতে পৌষ মাসের মাঝামাঝি ) মাস পর্যমত্ম ২৩ সেন্টিমিটারের ( ৯ ইঞ্চি) ছোট আকারের কাতলা, রুই, মৃগেল, কালিবাউস , ঘনিয়া মাছের পোনা মারা নিষেধ।
১৯৬৩০

বর্তমান গ্রামীণ ব্যাংক "গ্রামীণ ব্যাংক প্রকল্প" রূপে কবে কাজ শুরু করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৭৬ সালে
সমাধান
১৯৭৬ সালের আগস্ট মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চট্টড়্রামের হাটহাজারি উপজেলায় বুড়িশ্চর ইউনিয়নের জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে চালুকৃত একটি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা। প্রকল্পটির আশাব্যঞ্জক সাফল্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাংলাদেশ কৃষি ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এ প্রকল্পকে ১৯৭৯ সালে আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব প্রকল্প হিসেবে গ্রহণ করে। ১৯৮১ সালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এ প্রকল্পে ঋণদানের জন্যে এগিয়ে আসে। ১৯৮৩ সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে প্রকল্পের অবয়ব ছেড়ে গ্রামীণ ব্যাংক একটি বিশেষ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে।