T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
১৯৬৩১

' করনার স্টোন অব পিস' --এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ওকিনাওয়া
সমাধান
' করনার স্টোন অব পিস' - - এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে - - - - ওকিনাওয়া। ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল হল জাপানের দক্ষিণে অবস্থিত ১০০০ কিমি দীর্ঘ রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণের দুই তৃতীয়াংশ। এটি জাপানের দক্ষিণতম প্রশাসনিক অঞ্চল। এর রাজধানী ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে অবস্থিত নাহা নগর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ১, ৮৫, ০০০ সেনা নিয়ে ওকিনাওয়া অধিকার করে। প্রশাসনিক অঞ্চলটির এক তৃতীয়াংশ মানুষ প্রাণ হারান। কেবল ১৯৪৫ এর ওকিনাওয়ার যুদ্ধেই এক চতুর্থাংশের মৃত্যু হয়। মৃতদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে শান্তির প্রস্তরফলক। এই সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ওকিনাওয়ায় তার সামরিক উপস্থিতি বজায় রেখেছে।
১৯৬৩২

বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
350
সমাধান
৩০ জুন ২০১১ জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীয় মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। তাই বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩৫০ টি । এর মধ্যে ৩০০টি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আসন, নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন সরাসরি ভোটে নির্বাচিত প্রাপ্ত আসন অনুপাতে বন্টন করা হয়।
১৯৬৩৩

পপি উৎপাদনে কোন দেশগুলোকে ' গোল্ডেন ট্রায়েঙ্গেল' বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
সমাধান
Golden Triangle : যেখানে মায়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমান মিলিত হয়, সেই মিলিত স্হানটিকে Golden Triangle বলা হয়।
১৯৬৩৪

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪ এপ্রিল, ১৯৪৯
সমাধান
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল - - - - - ৪ এপ্রিল, ১৯৪৯। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো North Atlantic Treaty Organisation বা NATO; ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
১৯৬৩৫

অক্সফাম(Oxfam) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লন্ডন
সমাধান
অক্সফাম (Oxfam) ব্রিটেনের বিখ্যাত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। সদর দপ্তর লন্ডনে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর যেসব যোগাযোগা ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তার পুনর্গঠনে এ সংস্থাটি বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে।
১৯৬৩৬

ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইন্দোনেশিয়া
সমাধান
১ জানুয়ারি ২০১৬ ইন্দোনেশিয়া OPEC - এ পুনরায় যোগদান করে। তাই বর্তমানে ইন্দোনেশিয়া ও ইরান OPEC - ভুক্ত অ - আরব মুসলিম দেশ।
১৯৬৩৭

বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮ম
সমাধান
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ মতে, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। রিপোর্ট অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ হলো : ১. চীন, ২. ভারত, ৩. যুক্তরাষ্ট্র, ৪. ইন্দোনেশিয়া, ৫. ব্রাজিল, ৬. পাকিস্তান, ৭. নাইজেরিয়া, ৮. বাংলাদেশ, ৯. রাশিয়া ও ১০. জাপান। উল্লেখ্য, জনসংখ্যা রিপোর্ট ২০০৯ অনুসারে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম।
১৯৬৩৮

বিশ্বখ্যাত ' মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লিওনার্দো দ্য ভিঞ্চি
সমাধান
বিশ্বখ্যাত ' মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি (এপ্রিল ১৪/এপ্রিল ১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৪/১৫ই এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তার শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা। এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন।
১৯৬৩৯

Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কূটনীবিদ
সমাধান
Persona - non - grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য - - - - - - কূটনীবিদ। পার্সোনা নন গ্রাটা (Persona non grata) শব্দের আক্ষরিক অর্থ অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি। কূটনীতিতে পার্সোনা নন গ্রাটা বলতে এমন বহির্দেশীয় ব্যক্তিকে বোঝায় যার নির্দিষ্ট কোন একটি রাষ্ট্রে অবস্থান ও প্রবেশ ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংক্ষেপে পার্সোনা নন গ্রাটা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্চিত ঘোষিত হয়েছে। এ ধরনের ব্যক্তি অবাঞ্চিত বলে ঘোষিত হলেই ঐ দেশ থেকে "প্রত্যাহারযোগ্য" বলে বিবেচিত হবে।
১৯৬৪০

যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কোরীয়া যুদ্ধ
সমাধান
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল - - - - - কোরীয়া যুদ্ধ। কোরীয় যুদ্ধ (২৫ জুন ১৯৫০ – ২৭ জুলাই ১৯৫৩) জাতিসংঘ সমর্থিত কোরিয়া প্রজান্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন, গণপ্রজাতন্ত্রী চীন সমর্থিত গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া মধ্যকার ১৯৫০ - এর দশকের প্রথম দিকে শুরু হওয়া তিন বছরের অধিক সময় ব্যাপী সংঘটিত হওয়া একটি আঞ্চলিক সামরিক যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সংঘটিত হওয়া প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ নিয়ে বিজয়ী মিত্রশক্তির মধ্যকার একটি চুক্তিকে কেন্দ্র করে কোরীয়দের মধ্যে রাজনৈতিক বিভাজন এই যুদ্ধের প্রাথমিক কারণ ধরা হয়। ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত জাপানী সাম্রাজ্য কোরীয় উপদ্বীপ শাসন করে।