১৯৬৪১
সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -----
উত্তর
কলম্বোতে
সমাধান
সার্ক - এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল - - - - - কলম্বোতে।
সার্কের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন হয় ২১ ডিসেম্বর, ১৯৯১ সালে শ্রীলঙ্কার কলম্বোতে।
সেই সম্মেলনের সভাপতিত্ব করেন দীনগিরী বান্দা বিজেতুঙ্গে।
১৯৬৪২
কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?
উত্তর
গ্রামীণ ব্যাংক
১৯৬৪৩
রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-----
উত্তর
Budennovsk
সমাধান
রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম - - - - - Budennovsk।
চেচেন - রুশ সংঘর্ষ হল রাশিয়ার (পূর্বে সোভিয়েত) সরকার এবং বিভিন্ন চেচেন বাহিনীগুলির মধ্যে শতাব্দীব্যাপী চলা দীর্ঘ বিরোধ, যা প্রায়শই সশস্ত্র হত।
যদিও আনুষ্ঠানিকভাবে এই অশান্তির শুরু ১৭৮৫ সাল থেকে, কিন্তু যুদ্ধের শুরু আরও অনেক আগেই হয়েছিল।
১৯৬৪৫
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম -----
উত্তর
ভারত
সমাধান
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম - - - - - ভুটান।
দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশি দেশ ভুটান ও ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক খবর তারবার্তার মাধ্যমে মুজিবনগর সরকারের কাছে পৌঁছার কয়েক ঘণ্টা পর আর একটি তারবার্তার মাধ্যমে ভারত, বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। বিভিন্ন তথ্য ও দাপ্তরিক প্রমাণক হতে জানা যায়, ভুটান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ই ডিসেম্বর অনুমান সকাল দশ ঘটিকায় এবং ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর সকাল অনুমান ১১.০০ - ১১.৩০ ঘটিকায় বাংলাদেশকে তারবার্তার মাধ্যমে স্বীকৃতি প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করায়।
১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বরে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বাংলাদেশ সম্পর্কে ক‚টনৈতিক স্বীকৃতি। “বেলা এগারোটার সময় ‘অল ইন্ডিয়া রেডিও’ মারফত ঘোষণা করা হয় যে, ভারত বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
১৯৬৪৬
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -----
উত্তর
পটুয়াখালীর কুয়াকাটা
সমাধান
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত - - - - - পটুয়াখালীর কুয়াকাটা।
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত।
১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
১৯৬৪৭
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-----
উত্তর
মাওরি
সমাধান
মাওরি সম্প্রদায় নিউজিল্যান্ডের একট ক্ষুদ্র নৃগোষ্ঠী।
১৯৬৪৮
বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু। এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -----
উত্তর
ইউরোপের হল্যান্ড থেকে
সমাধান
বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল - - - - - ইউরোপের হল্যান্ড থেকে।
আলু বহুল প্রচলিত উদ্ভিজ্জ খাদ্য। এটি কন্দজাতীয় (tuber) এক প্রকারের সবজি, যা মাটির নিচে জন্মে। এর আদি উৎস ভারত, এশিয়া মহাদেশ, সেখান থেকে ১৬শ শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলোর মধ্যে অন্যতম।
আন্দেস পার্বত্যাঞ্চলের আশেপাশের এলাকা আলুর বেশ কিছু সংখ্যক প্রজাতির স্বাভাবিক উৎসস্থল। ৪০০ বছরেরও কিছু বেশি পূর্বে ষোড়শ শতাব্দীর প্রথমদিকে স্পেনীয়রা যখন আন্দেস পর্বত এলাকায় পৌঁছয়, তখনই তা প্রথম ইউরোপীয়দের গোচরে আসে; তাদের হাত ধরেই পরবর্তীকালে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ধান, গম এবং ভুট্টার পর আজ এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফসল।
১৯৬৪৯
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা------
উত্তর
ভেঙ্গী ভ্যালি
সমাধান
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা - - - - - - ভেঙ্গী ভ্যালি।
'উপত্যকা' দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত সমতল হতে পারে বা অসমতল হতে পারে , ঢালু, প্রশস্ত ভূমিক্ষেত্র। এর ভেতর দিয়ে নদী প্রবাহিত হতে পারে বা না - ও পারে। পর্বতের শীর্ষ থেকে যখন বরফ গলা পানি বা বৃষ্টির পানির স্রোত যখন পর্বতের খাড়া ঢাল বেয়ে দ্রুতবেগে নেমে আসে, তখন পাহাড়ের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে, হাজার হাজার বছর ধরে উপত্যকার সৃষ্টি হয়।
ভেঙ্গি ভ্যালি কাপ্তাই থেকে প্লাবিত একটি উপত্যকা।
১৯৬৫০
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর সপ্তর কোথায় অবস্থিত?
উত্তর
জেদ্দা
সমাধান
ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) - এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় । এটি প্রতিষ্ঠিত হিয় ডিসেম্বর, ১৯৭৩ এবং কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর ১৯৭৫।