১৯৬৫১
বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -----
উত্তর
সিলেটের মালনীছড়ায়
সমাধান
বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় - - - - - সিলেটের মালনীছড়ায়।
১৬৫০ খ্রিষ্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। আর ভারতবর্ষে এর চাষ শুরু হয় ১৮১৮ খ্রিষ্টাব্দে। ১৮৫৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়।
এরপর ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা - চাষ। এক গবেষণায় দেখা গেছে, ২০০৮ খ্রিষ্টাব্দে সমগ্র বিশ্বে ৩৮, ০০, ০০০ টন চা পাতা উৎপাদিত হয়েছে।
১৯৬৫২
বেলজিয়ামের মুদ্রার নাম কি?
উত্তর
ইউরো
সমাধান
ফ্রাংক বেলজিয়ামের সাবেক মুদ্রা। ইউরো চালু হওয়ার পর ২০০২ সালের ১ জুলাই থেকে বেলেজিয়ামের মুদ্রা ফ্রাংক বিলুপ্ত করা হয়। অন্যদিকে, শিলিং অস্ট্রিয়ার ইউরো গ্রহণের পূর্বের মুদ্রা, পাউন্ড স্টারলিং যুক্তরাজ্যের মুদ্রা, সুইডিস মুদ্রা এবং ডেনিস ক্রোনা ডেনমার্কের মুদ্রা।
১৯৬৫৩
' স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম -----
উত্তর
হামিদুজ্জামান খান
সমাধান
' স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম - - - - হামিদুজ্জামান খান।
হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশী শিল্পী ও ভাস্কর। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত একাত্তর স্মরণে শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন।
পরবর্তীতে ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করেন। ভাস্কর্যটির নাম স্টেপস্ (সিড়ি)। এটি কপার দিয়ে তৈরি, উচ্চতা ১৩ ফুট। সিউল অলিম্পিক পার্কের ভাস্কর্য উদ্যানে একশ পঞ্চাশটি দেশের ভাস্কর্যের পাশাপাশি এটি বাংলাদেশের অংশগ্রহণ হিসেবে স্থান পায়।
১৯৬৫৪
কোনটি ' চির শান্তির শহর' নামে পরিচিত?
উত্তর
রোম
সমাধান
রোম নীরব শহর, চির শান্তির শহর, পোপের শহর এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত। অন্যদিকে ভেনিস রাজপ্রাসাদের নগরী, দ্বীপরে নগরী, নিশ্চুপ সড়কের শহর, অ্যাডিয়াটিকের রানী নামে পরিচিত।
১৯৬৫৫
বাবেল মান্দেব কোন ভাষার শব্দ?
উত্তর
ফারসি
সমাধান
বাবেল মান্দেব ফারসি শব্দ। এর অর্থ মৃত্যু দরজা। এখানে এক সময় প্রচুর জাহাজ ডুবি হতো ও অনেক মানুষ মারা যেত। এটি বর্তমানে একটি প্রণালী, যা এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে এবং এডেন সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।
১৯৬৫৬
বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা কত?
উত্তর
৪৯৫ টি
সমাধান
বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা ৪৯২ টি।
বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯২টি উপজেলা (সর্বশেষ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা) রয়েছে।
১৯৬৫৭
RAB এর পূর্ণরুপ হলো-
উত্তর
Rapid Action Battalion
সমাধান
RAB এর পূর্ণরুপ হলো - Rapid Action Battalion.
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (Rapid Action Battalion) বা র্যাব (RAB) বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) তাদের কার্যক্রম শুরু করে।
বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। র্যাব - এর সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত। র্যাব এখন পর্যন্ত ৩, ১৪৯টি অবৈধ অস্ত্র এবং ৩৬, ০০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাব এই পর্যন্ত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে।
১৯৬৫৮
বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত?
উত্তর
বড়পুকুরিয়া( দিনাজপুর)
সমাধান
বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি বড়পুকুরিয়া( দিনাজপুর) অবস্থিত ।
বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে।
এর আয়তন ৬.৬৮ বর্গ কিলোমিটার। মজুদের পরিমান ৩৯০ মিলিয়ন মেট্রিক টন। এখানে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। বড়পুকুরিয়া কয়লা খনির প্রকল্প ব্যয় ২৫১.০৮ মিলিয়ন মার্কিন ডলার। এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
১৯৬৫৯
ওয়ান ডে এবং টেস্টে ক্রিকেট- এর অভিষেক ম্যাচে 'ম্যন অফ দি ম্যাচ; হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশি কোন ক্রিকেটার?
উত্তর
মুস্তাফিজুর রহমান
সমাধান
প্রশ্ন: ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট - এর অভিষেক ম্যাচে 'ম্যান অফ দ্যা ম্যাচ' হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশী কোন ক্রিকেটার ?
উত্তর :মুস্তাফিজুর রহমান
ব্যাখ্যা: ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে 'ম্যান অফ দ্যা ম্যাচ' হওয়া একমাত্র ক্রিকেটার হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। মুশফিকুর রহিম টেস্টে বাংলাদেশি হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। শাকিব আল হাসান বাংলাদেশ টি - টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক ও বিশ্বের সেরা অলরাউন্ডার। তামিম ইকবাল বাংলাদেশের পক্ষে ওয়ান ডে ও টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক।
১৯৬৬০
জাতিসংঘের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর
নিউইয়র্ক
সমাধান
জাতিসংঘের সদর দফতর নিউইয়র্ক অবস্থিত ।
জাতিসংঘ (অপর নাম: রাষ্ট্রসংঘ) বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়।
জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। এটি ১৬ একর জমিতে ১৯৪৯হতে ১৯৫০ সালের মধ্যে নির্মাণ করা হয়। ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত। সদর দপ্তর স্থাপনের জমি কেনার জন্য জন ডি রকফেলার জুনিয়র ৮.৫ মিলিয়ন ডলার ব্যয় করেন। তিনি জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘকে এই জমি দান করেন।