১৯৭০২
"পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি কত সালে?
উত্তর
1943
সমাধান
"পঞ্চাশের মন্বন্তর" হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে।
১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যান।
১৩৫০ বঙ্গাব্দে ( খ্রি. ১৯৪৩) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'পঞ্চাশের মন্বন্তর' বলা হয়। বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষের করাল থাবা ছিল সবচেয়ে করুণ। এই করুণ পরিণতির জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে সরাসরি দায়ী করা হয়েছে একটি নতুন বইয়ে।
চার্চিলস সিক্রেট ওয়ার শীর্ষক বইটি লিখেছেন ভারতীয় লেখিকা মধুশ্রী মুখার্জি। বইটিতে লেখিকা এই দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বলে নিন্দা করেছেন। চার্চিলের বিরুদ্ধে বইটিতে তিনি অভিযোগ তোলেন, এই দুর্ভিক্ষ সৃষ্টির পেছনে বর্ণবৈষম্যও তাকে কিছুটা উসকে দিয়েছে।
১৯৭০৪
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
উত্তর
35
সমাধান
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে হতে হবে ৩৫ বছর।
বাংলাদেশ সংবিধানের ৪৮(৪) কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি -
(ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা
(খ) সংসদ - সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা
(গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
১৯৭০৫
রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর
পাবনা
সমাধান
রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র পাবনায় অবস্থিত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (ইংরেজি: Rooppur Nuclear Power Plant) হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে।
এটিহতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
১৯৭০৭
বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে? (২০০৯)
উত্তর
শওকত আলী
সমাধান
বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী (২০০৯)।
কর্নেল (অব.) শওকত আলী এমপি (২৭ জানুয়ারি, ১৯৩৭– ১৬ নভেম্বর ২০২০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের প্রাক্তন ডেপুটি স্পিকার। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য ও মুক্তিযোদ্ধা।
২০০৯ সালের ২৫ জানুয়ারী তিনি সর্বসস্মতিক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তিনি ২২ মার্চ ২০১৩ হতে ৩০ এপ্রিল ২০১৩ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।
২০১৪ সালের দশম জাতীয় সংসদেও তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। [
১৯৭০৮
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? (২০১৭)
উত্তর
নুরুল ইসলাম নাহিদ
সমাধান
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম নুরুল ইসলাম নাহিদ (২০১৭)।
নুরুল ইসলাম নাহিদ (জন্ম ৫ জুলাই ১৯৪৫) বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ যিনি বাংলাদেশের সরকারের সাবেক শিক্ষামন্ত্রী।
৬ জানুয়ারি, ২০০৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে ৬ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৭০৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন?
উত্তর
1972
সমাধান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭২ সালে জুলিও কুরি পুরস্কার লাভ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়।
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে আসছে।
১৯৭১০
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
উত্তর
গাজীপুর
সমাধান
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত।
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি ও যুক্তকরণের উদ্দেশ্যে ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রধানত এটি প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত থেকে বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও মেরামতকরণের উদ্দেশ্যে নিয়োজিত।
বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এর পরিচিতি রয়েছে। ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী গাজীপুর এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান।