T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
১৯৭২১

মেডোনা ৪৩' চিত্রটির চিত্রকর-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জয়নুল আবেদীন
সমাধান
১৯৪৩ (বাংলা ১৩৫০) - এর দুর্ভিক্ষ নিয়ে জয়নুল আবেদিন অস্কন করেছেন ‘ম্যাডোনা ৪৩’ যা দুর্ভিক্ষের রেখাচিত্র নামেও পরিচিত। তার আঁকা অন্য বিখ্যাত চিত্রকর্মগুলো হলো মনপুরা - ৭০, সংগ্রাম, পাইন্যার মা, গায়ের বধূ, নবান্ন, মইটানা প্রভৃতি।
১৯৭২২

বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কীর্তনখোলা
১৯৭২৩

প্রাচীন "পুণ্ড্রনগর" কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মহাস্থানগড়
সমাধান
প্রাচীন "পুণ্ড্রনগর" মহাস্থানগড়ে অবস্থিত। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়।
১৯৭২৪

মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রম সেক্টর-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১০ নং
সমাধান
মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রমধর্মী সেক্টর হল ১০ নং সেক্টর। একে তিনটি সাব - সেক্টরে ভাগ করা হয়। এ সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না। এটি প্রধান সেনাপতির অধীনে ছিল।
১৯৭২৫

'ওয়ানগালা' উৎসব কাদের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গারোদের
সমাধান
' ওয়ানগালা' হচ্ছে গারো সম্প্রদায়ের একটি নবান্ন উৎসব। বিজু চাকমাদের উৎসব। সাংগ্রাই মারমাদের উৎসব।
১৯৭২৬

কোন আমলে প্রাচীন বাংলার গৌরব ' মসলিন কাপড়' ঢাকায় তৈরি হত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুঘল আমলে
সমাধান
মুঘল আমলে প্রাচীন বাংলার গৌরব ' মসলিন কাপড়' ঢাকায় তৈরি হত। মসলিন বিশেষ এক প্রকার তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সূতা দিয়ে বয়ন করা এক প্রকারের অতি সূক্ষ্ম কাপড়বিশেষ। এটি ঢাকাই মসলিন নামেও সুবিদিত। ফুটি কার্পাস নামক তুলা থেকে প্রস্তুত অতি চিকন সুতা দিয়ে মসলিন তৈরি করা হত। চড়কা দিয়ে কাটা, হাতে বোনা মসলিনের জন্য সর্বনিম্ন ৩০০ কাউন্টের সুতা ব্যবহার করা হত যার ফলে মসলিন হত কাচের মত স্বচ্ছ। এই মসলিন রাজকীয় পোশাক নির্মাণে ব্যবহার করা হত। মসলিন প্রায় ২৮ রকম হত যার মধ্যে জামদানী এখনও ব্যাপক আকারে প্রচলিত। নানা কারণে আঠারো শতকের শেষার্ধে বাংলায় মসলিন বয়ন বন্ধ হয়ে যায়।
১৯৭২৭

চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৭৯৩ সালে
সমাধান
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয় - ১৭৯৩ সালে। চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস। এ চুক্তির আওতায় জমিদার ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ - সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন। জমির স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুবিধার সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারের রাজস্বে জমিদারিস্বত্ব লাভ করেন।
১৯৭২৮

FAO-এর সদর দপ্তত কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রোম
সমাধান
FAO - এর সদর দপ্তত রোম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জাতিসংঘের একটি সংস্থা, যা ক্ষুধাকে জয় করার আন্তর্জাতিক প্রচেষ্টা‍য় নেতৃত্ব দেয়। উভয় উন্নত ও উন্নয়নশীল দেশের জন্য, এফএও একটি নিরপেক্ষ ফোরাম হিসেবে কাজ করে যেখানে সমস্ত জাতি সমান হয়ে নীতিমালা আলোচনা করে।
১৯৭২৯

মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ' বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৭ জন
সমাধান
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:বীরশ্রেষ্ঠ - ৭ জনবীর উত্তম - ৬৮ জনবীর বিক্রম - ১৭৫ জনবীর প্রতীক - ৪২৬ জন
১৯৭৩০

ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? (২০১৭)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এডওয়ার্ড ফিলিপস
সমাধান
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম এডওয়ার্ড ফিলিপস (২০১৭)। এদুয়ার শার্ল ফিলিপ (জন্ম ২৮শে নভেম্বর ১৯৮০) একজন ফরাসি রাজনীতিবিদ। তিনি ২০২০ সাল থেকে ফ্রান্সের নরমঁদি প্রশাসনিক অঞ্চলের ল্য আভ্র নগরীর নগরাধ্যক্ষ হিসেব দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত একই দায়িত্বে ছিলেন। তিনি রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ - র অধীনে ২০১৭ সালে ১৫ই মে থেকে ২০২০ সালের ৩রা জুলাই পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।