১৯৭৩১
বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে " সকল সময়ে ----চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।" শূন্যস্থান পূরণ করুন।
উত্তর
জনগণের সেবা করিবার
সমাধান
সংবিধানের ২১(২) বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য
১৯৭৩২
মানবাধিকার দিবস কবে পালিত হয়?
উত্তর
১০ ডিসেম্বর
সমাধান
মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর।
মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
১৯৭৩৩
বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?
উত্তর
যুক্তরাষ্ট্র
সমাধান
বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে।
দেশে গত বছরে বিদেশে বিনিয়োগ এসেছে ২৮৭ কোটি ৩৯ লাখ ডলার। আগের বছরের চেয়ে যা ২০ দশমিক ৬৪ শতাংশ কম। বিদেশী বিনিয়োগকারী দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের মধ্যে প্রথমে রয়েছে চীন।
দেশটি গত এক বছরে বাংলাদেশে বিনিয়োগ করেছে ৬২ কোটি ৬০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় ৫ হাজার ৩২১ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা হিসেবে)। চীনের এ বিনিয়োগ মোট বিদেশী বিনিয়োগের প্রায় ২২ শতাংশ। শীর্ষ ১০ দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যা মোট বিনিয়োগের প্রায় সাড়ে ১৪ শতাংশ।
আর নবম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত, যা মোট বিনিয়োগের ৪ শতাংশের মতো। চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে বিদ্যুৎ ও বস্ত্র খাতে। ১৯ কোটি ৩৫ লাখ ডলার বা ৬ দশমিক ৮৭ শতাংশ বিদেশী বিনিয়োগ করে চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পঞ্চম অবস্থানে রয়েছে নরওয়ে।
১৯৭৩৪
২০১৭ সালের FIFA Player of the Year কে হয়েছিলেন? (২০১৭)
উত্তর
ক্রিস্টিয়ানো রোনালদো
সমাধান
২০১৭ সালের FIFA Player of the Year হয়েছিলেন (২০১৭) ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদো ইংল্যান্ডে খেলা প্রথম খেলোয়াড় যিনি প্রধান ৪টি পিএফএ এবং এফডব্লিউএ পুরস্কার জিতেছেন, যা তিনি ২০০৭ সালে করেছেন।
রোনালদো ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে সারা বিশ্বে সেরা খেলোয়াড়ের পুরস্কার বালোঁ দর জিতেছেন। তিনিই একমাত্র পর্তুগিজ যিনি এই পুরস্কার ৫ বার জিতেছেন।
১৯৭৩৫
ইতালির মুদ্রার নাম কি?
উত্তর
ইউরো
সমাধান
ইতালির মুদ্রার নাম ইউরো।
ইউরো (মুদ্রা প্রতীক: €; ব্যাংক কোড: EUR) হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত।
১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
১৯৭৩৭
কোন দেশে মিলিয়ন টাকার নোট ব্যবহৃত করে?
উত্তর
জিম্বাবুয়ে
সমাধান
জিম্বাবুয়ে মিলিয়ন টাকার নোট ব্যবহৃত করে।
জিম্বাবুয়ের মুদ্রার নাম জিম্বাবুইয়ান ডলার।
ইতালির মুদ্রার নাম ইউরো।
ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
সুদানএর মুদ্রার নাম সুদানিজ পাউন্ড।
১৯৭৩৮
তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (২০১৫-১৬ এর হিসাব মতে )
উত্তর
প্রায় ৪২.৯ ভাগ
সমাধান
তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা প্রায় ৪২.৯ ভাগ আসে (২০১৫ - ১৬ এর হিসাব মতে )।
২০১৫ - ১৬ অর্থবছরে ৩ হাজার ৪২৪ কোটি ১৮ লাখ মার্কিন ডলারের রপ্তানি আয় হয়েছে, দেশীয় মুদ্রায় যা প্রায় ২ লাখ ৭৩ হাজার ৯৩৪ কোটি টাকার সমান। দেশের ইতিহাসে এক অর্থবছরের হিসাবে এটিই সর্বোচ্চ পণ্য রপ্তানি আয়।
অর্থবছর শেষে পোশাক খাতে রপ্তানির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮০৯ কোটি ৪১ লাখ ডলার। পোশাক খাতের এই আয় গত ২০১৪ - ১৫ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ১৪ শতাংশ এবং সদ্য সমাপ্ত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ বেশি।
১৯৭৩৯
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? (২০১৭)
উত্তর
সুষমা স্বরাজ
সমাধান
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম সুষমা স্বরাজ (২০১৭)।
সুষমা স্বরাজ ( ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ - ৬ আগস্ট ২০১৯) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী। ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা ও সাবেক সভাপতি, তিনি ২৬ মে ২০১৪ সাল থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন;
ইন্দিরা গান্ধীর পর তিনি দ্বিতীয় নারী হিসাবে এই দফতরের প্রতিনিধিত্ব করছেন। তিনি সংসদ সদস্য (লোকসভা) হিসাবে সাতবার এবং আইন পরিষদের (বিধানসভা) সদস্য হিসাবে তিনবার নির্বাচিত হয়েছেন। ১৯৭৭ সালে ২৫ বছর বয়সে, তিনি উত্তর ভারতের হরিয়ানা রাজ্যর মন্ত্রীসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন। ১৩ অক্টোবর ১৯৯৮ সাল থেকে ৩ ডিসেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত তিনি দিল্লীর ৫ম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৭৪০
জাতিসংঘের সিডও ( Convention on the Elimination of all forms of Discrimination Against Women)-এর Monitoring কমিটির চেয়ারপার্সন একজন বাঙালি মহিলা। তিনি কে?
উত্তর
সালমা খান
সমাধান
বাংলাদেশের সালমা খান ১৯৯৭ ও ১৯৯৮ সালে CEDAW - এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন।