১৯৭৪১
"Pulitzer" পুরস্কার কিসের জন্য দেয়া হয়?
উত্তর
সাংবাদিকতা
সমাধান
"Pulitzer" পুরস্কার সাংবাদিকতার জন্য দেয়া হয়।
পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রে ছাপার সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বহুল সমাদৃত। নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া ইউনিভার্সিটি এর প্রশাসকের ভূমিকা পালন করে। এক অর্থে জোসেফ পুলিৎজার ও উইলিয়াম হার্স্ট হলুদ সাংবাদিকতার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। পুলিৎজার নামের এই হাঙ্গেরীয় - মার্কিন সাংবাদিকই পুলিৎজার পুরস্কারের প্রচলন করেছিলেন।
১৯১১ সালে মৃত্যুর সময় পুলিৎজার কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ অর্থ রেখে গিয়েছিলেন। তার অর্থের কিছু অংশ দিয়ে ১৯১২ সালে এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা স্কুল গঠিত হয়েছিল। এই অর্থের মাধ্যমে ১৯১৭ সালের ৪ঠা জুন প্রথম পুলিৎজার পুরস্কারের ঘোষণা দেয়া হয়।
১৯৭৪২
বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস ----
উত্তর
ওপরের সবগুলোই
সমাধান
অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিদ্যুত সেক্টরে ব্যাপক বিনিয়োগ শুরু করলেও নবায়নযোগ্য শক্তির পরিবর্তে কয়লা নির্ভর বিদ্যুত উৎপাদনকে উৎসাহিত করছে বাংলাদেশ ।
১৯৭৪৪
বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ ------
উত্তর
৩০ বছর
সমাধান
৩০ বছর (১৯৯৬ - ২০২৬) মেয়াদি পানি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ১২ ডিসেম্বর ' ৯৬ । চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।
১৯৭৪৫
'ম্যাডোনা ১৯৪৩ ' ছবিটির চিত্রশীল্পী কে?
উত্তর
জয়নুল আবেদীন
সমাধান
'ম্যাডোনা ১৯৪৩ ' ছবিটির চিত্রশীল্পী জয়নুল আবেদীন।
শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নির্মাণ করেছে একটি প্রামাণ্যচিত্র। নাম ‘ম্যাডোনা - ৪৩’।
১৯৪৩ সালের ভয়াল দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে জয়নুল আবেদীনের আঁকা কিছু চিত্রকর্ম এবং তার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে এটি।
১৯৭৪৬
'Adult Cell' ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে ----
উত্তর
ডলি
সমাধান
'Adult Cell' ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে - - - - ডলি।
ডলি (৫ জুলা্ই ১৯৯৬ - ১৪ ফেব্রুয়ারি ২০০৩) একটি গৃহপালিত স্ত্রী ভেড়া। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিং এর মাধ্যমে জন্ম দেয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী।
৫ জুলা্ই ১৯৯৬ সালে জন্ম নেবার পর তার ৭ম জন্মবার্ষিকীর কিছুদিন পূর্বে ফুসফুসের জটিলতাজনিত রোগে মারা যায়। । বিবিসি ও সায়েন্টিফিক আমেরিকান এর মতে ডলি হচ্ছে “পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেড়া”।
১৯৭৪৮
'মেসোপটেমিয়া' এলাকায় বেশির ভাগ বর্তমানে কোন দেশ?
উত্তর
ইরাক
সমাধান
'মেসোপটেমিয়া' এলাকায় বেশির ভাগ বর্তমানে ইরাক।
মেসোপটেমিয়া অর্থ - দুটি নদীর মধ্যবর্তী ভূমি।
বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। অধুনা ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরষ্কের উত্তরাংশ এবং ইরানের খুযেস্তান প্রদেশের অঞ্চলগুলোই প্রাচীন কালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয় ।
মেসোপটেমিয়সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম। খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উম্মেষ ঘটেছিল।
১৯৭৪৯
কুমিল্লা বার্ড (BARD) --এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর
আখতার হামিদ খান
সমাধান
বার্ড (BARD) - এর পূর্ণ অভিব্যক্তি Bangladesh Academy for Rural Development । ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিষ্ঠান স্থাপন করেন।
১৯৭৫০
'Adult Cell' ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে ----
উত্তর
যুক্তরাজ্যে
সমাধান
ডলি (৫ জুলা্ই ১৯৯৬ - ১৪ ফেব্রুয়ারি ২০০৩) একটি গৃহপালিত স্ত্রী ভেড়া। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিং এর মাধ্যমে জন্ম দেয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী। ৫ জুলা্ই ১৯৯৬ সালে জন্ম নেবার পর তার ৭ম জন্মবার্ষিকীর কিছুদিন পূর্বে ফুসফুসের জটিলতাজনিত রোগে মারা যায়। ।