T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
১৯৮১১

মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১ লা জুলাই, ১৯৯১
১৯৮১২

কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিজোরাম
১৯৮১৩

কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মানের অনুমতি দেয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সম্রাট শাহজাহান
সমাধান
সম্রাট শাহজাহান ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মানের অনুমতি দেয়। ১৬০০ সালে ভারত ও পূর্ব এশিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। ৩১ ডিসেম্বর রাণী এলিজাবেথের সনদ বলে উক্ত কোম্পানি উত্তমাশা অন্তরীপ থেকে সমগ্র পূর্বাঞ্চলে বাণিজ্যের একচেটিয়া অধিকার লাভ করে। তারা ১৬০৮ - এ মুঘল সম্রাট জাহাঙ্গিরের শাসনকালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়। পরে অন্যান্য স্থানসহ হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপিত হয়। সপ্তদশ শতাব্দীর ১৬৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে জেমস হার্ট ঢাকা প্রবেশ করার মধ্য দিয়ে বাংলায় ইংরেজ আগমন শুরু হয়।
১৯৮১৪

সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্যাপ্টেন হকিন্স
সমাধান
সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত - ক্যাপ্টেন হকিন্স। বিখ্যাত ইংরেজ ক্যাপ্টেন স্যার উইলিয়াম হকিন্স। ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কয়েক বছর পর হকিন্সকে ‘হেক্টর’ জাহাজের দায়িত্ব দেওয়া হয়। ১৬০৮ সালে এ জাহাজে করেই তাঁর নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদল প্রথম ভারতীয় উপকূলে (সুরাট) পৌঁছে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে তিনি আগ্রায় মোগল সম্রাট (চতুর্থ) জাহাঙ্গীরের দরবারে হাজির হন। এর পরই ইংরেজদের বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি দেওয়া হয়।
১৯৮১৫

রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জাপান
সমাধান
রেড আর্মি জাপানের গেরিলা সংগঠন। ‘ব্ল্যাক ক্যাট’ ভারতের গেরিলা সংগঠন। KNU (Karen National Union) মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠন।
১৯৮১৬

মীরজ্জমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আসাম যুদ্ধে
সমাধান
মীরজ্জমলার কামানটি ব্যবহৃত হয় আসাম যুদ্ধে। সরাইঘাটের যুদ্ধ আহোম সেনাপতি লাচিত ররফুকনের নেতৃত্বে ও মোগল সেনাপতি রাম সিংহের নেতৃত্বে ১৬৭১ সালে অসমের গুয়াহাটিতে হয়েছিল। মোগলেরা ৩০, ০০০ সৈন্য, ১৫০০০ ধনুর্বিদ, ১৮, ০০০টি ঘোড়া, ১০০০ অধিক কামান ও বিশাল নৌকা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। আহোম সেনার তুলনায় মোগল সেনারা বেশি শক্তিশালী ছিল কিন্তু গেরিলা যুদ্ধ কৌশলের ফলে মোগলেরা এই যুদ্ধে পরাজিত হয়েছিল। মোগলের নৌ - সেনা দুর্বল থাকায় আহোমেরা ইহার যথেষ্টে সুবিধা পেয়েছিল। এই যুদ্ধের দ্বারা মোগলেরা অন্তিম বারের জন্য অসমে সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেছিলেন।
১৯৮১৭

ইউনেস্কো সুন্দরবন কে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬ ডিসেম্বর ১৯৯৭
সমাধান
১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৮১৮

২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২০,৩০০ কোটি টাকা
সমাধান
২০১৬ - ‌১৭ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরা হয়েছে ১,১০,৭০০ কোটি টাকা। ২০১৫ - ১৬ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল ৯৭,০০০ কোটি টাকা এবং ২০১৪ - ১৫ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল ৭৭,৮৩৬ কোটি টাকা।
১৯৮১৯

ধলেশ্বরী নদীর শাখা কোনটি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বুড়িগঙ্গা
সমাধান
ধলেশ্বরী নদীর শাখ নদী বুড়িগঙ্গা। ধলেশ্বরী ও বুড়িগঙ্গা মিলিত হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।
১৯৮২০

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর -------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেনাপোল
সমাধান
বাংলাদেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল হলা দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দরটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। চট্রগ্রামে কোনো স্থলবন্দর নেই। উল্লেখ্য ,বাংলাদেশে মোট ২৩ টি স্থলবন্দর রয়েছে। দেশের সর্বশেষ স্থলবন্দর বাল্লা, হবিগঞ্জ।