T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
১৯৮৩১

আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৯ এপ্রিল, ২০০২
১৯৮৩২

কার্তিক - অগ্রহায়ণ এই মাস নিয়ে _______ কাল।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হেমন্ত
সমাধান
কার্তিক - অগ্রহায়ণ এই মাস নিয়ে হেমন্ত কাল। হেমন্ত হলো ষড়ঋতুর চতুর্থ ঋতু, যা কার্তিক ও অগ্রহায়ণ মাসের সমন্বয়ে গঠিত। শরৎকালের পর এই ঋতুর আগমন। এর পরে আসে শীত, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। কৃত্তিকা ও আর্দ্রা এ দুটি তারার নাম অনুসারে নাম রাখা হয়েছে কার্তিক ও অগ্রহায়ণ মাসের। ‘মরা’ কার্তিকের পর আসে সর্বজনীন লৌকিক উৎসব নবান্ন। ‘অগ্র’ ও ‘হায়ণ’ এ দু’অংশের অর্থ যথাক্রমে ‘ধান’ ও ‘কাটার মওসুম’। সম্রাট আকবর অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস বা খাজনা তোলার মাস ঘোষণা দিয়েছিলেন।
১৯৮৩৩

'ভোমরা ' স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সাতক্ষীরা
সমাধান
ভোমরা স্থলবন্দরের অবস্থান সাতক্ষীরা জেলায়। দিনাজপুরে রয়েছে হিলি ও বিরল নামে দুটি স্থলবন্দর। বাংলাদেশে বর্তমানে মোট ২৩ টি স্থলবন্দর রয়েছে।
১৯৮৩৪

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯২৮ সালের ২৭ আগস্ট
সমাধান
১৯২৮ সালের ২৭ আগস্ট ফ্রান্সের প্যারিসে 'প্যারিস প্যাস্ট' স্বাক্ষরিত হয়। চুক্তিটি 'ক্যালগ - ব্রিয়ান্ড ' বলেও পরিচিত। কার্যকর হয় ২৪ জুলাই ১৯২৯ । বহুপাক্ষিক এ চুক্তিটির মাধ্যমে জাতীয় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যুদ্ধ পরিহারের কথা বলা হয়।
১৯৮৩৫

যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
'চারটি রেডক্রস কনভেনশন' নামে
সমাধান
যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের ১২ আগস্টের 'জেনেভা কনভেনশন' - এ যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের সাথে আচরণবিধির ওপর বিশ্বের ৫৮ টি দেশের মধ্যে ৪ টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজার ল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে চলমান বিক্ষিপ্ত যুদ্ধ বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা, জেনেভা চুক্তি' নামে পরিচিত। বাংলাদেশ ১৩২ তম দশে হিসেবে জেনেভা কনভেননে নিবন্ধিত হয়।
১৯৮৩৬

বাংলাদেশের কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরী করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্ণফুলী
সমাধান
বাংলাদেশের কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরী করা হয়েছে। কাপ্তাই হ্রদ হলো কর্ণফুলী নদীতে ১৯৬৫ সালে বাঁধ দেওয়ার ফলে সৃষ্ট এক কৃত্রিম হ্রদ।
১৯৮৩৭

মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৬৬ সালে
১৯৮৩৮

DND বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঢাকা
সমাধান
DND বা ঢাকা নারায়ণগঞ্জ - ডেমরা বাঁধ নির্মাণ করা হয় শহরকে রক্ষা করার জন্য। ৮ হাজার ৩৪০ হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, ও সেচ সুবিধা সৃষ্টির জন্য ১৯৬৮ সালে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
১৯৮৩৯

ইসিএ(ECA) --এই সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আদ্দিস আবাবা
সমাধান
ECA (Economic Commission for Africa) - এর সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য আফ্রিকার দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন ও সুযোগ - সুবিধা বৃদ্ধি করা।
১৯৮৪০

বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জিদান
সমাধান
সর্বকালের সেরা ফুটবলার হচ্ছে পেলে। বর্তমান সময়ের সেরা ফুটবলার মেসি। তবে রোনালদো, নেইমার, এমবাপ্পে আরো বেশ কয়েক জন ফুটবলার রয়েছেন যারা বর্তমান সময়ের সেরা ফুটবলার হিসেবে দাবি রাখে।