১৯৮৫১
SAPTA অর্থ ------
উত্তর
SAARC Preferential Trading Arrangement
সমাধান
SAPTA অর্থ - SAARC Preferential Trading Arrangement.
১৯৮৫৩
ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন----
উত্তর
বাংলাদেশের মোঃ আশরাফুল
সমাধান
মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
১৯৮৫৫
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -----
উত্তর
ব্রাজিল
সমাধান
স্বপ্নের স্বর্ণের ট্রফিটা পাঁচবার ঘরে তুলেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন হয় তারা।
১৯৮৫৬
জহির রায়হান একজন বিখ্যাত_____ ছিলেন?
উত্তর
চলচিত্রকার
সমাধান
জহির রায়হান একজন বিখ্যাত চলচিত্রকার ছিলেন।
জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ - ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
১৯৮৫৭
চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ ----
উত্তর
নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
সমাধান
নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে।
১৯৮৫৮
বাংলাদেশের মাননীয় বানিজ্য মন্ত্রীর নাম কি?
উত্তর
তোফায়েল আহমেদ
সমাধান
বাংলাদেশের মাননীয় বানিজ্য মন্ত্রীর নাম তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ (জন্ম ২২ অক্টোবর ১৯৪৩) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা।
১৯৯৬ খ্রিষ্টাব্দের ২৩ জুন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি পাঁচ দফা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পদের একজন সদস্য এবং তিনি ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৮৫৯
' বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর
ইন্দোনেশিয়া
সমাধান
'বান্দুং' শহরটি ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানী 'ইন্দোনেশিয়ার এই বিখ্যাত শহরটি জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত।