১৯৮৯২
' লাইন অব কন্ট্রোল' বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
উত্তর
ভারত ও পাকিস্তান
সমাধান
এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস এ নিয়ন্ত্রণ রেখার দুটি শহর। ১৯৯৯ সালের মে মাসে একদল জঙ্গী কাশ্মীরী এ রেখা অতিক্রম করে কারগিল পাহাড়ে আশ্রয় নিয়ে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালালে ভারত - পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়। পরে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ এ যুদ্ধের অবসান ঘটে।
১৯৮৯৩
TI--- এর সদর দপ্তর কোথায়?
উত্তর
বার্লিন
সমাধান
টিআই - এর পূর্ণ অভিব্যক্তি 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল'। জার্মানির বার্লিনভিত্তিক এ সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এবং দুর্নীতির সূচক প্রদান করে। এর প্রধান কার্যালয় জার্মানির বার্লিনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
১৯৮৯৫
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোথায়?
উত্তর
কক্সবাজার
সমাধান
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার।
কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত।
এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি।
১৯৮৯৭
বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ (কোটি টন) বছরে কত? (২০০৯)
উত্তর
2.5
সমাধান
বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ (কোটি টন) বছরে ২.৫ (২০০৯)।
২০০৯ - ১০ অর্থবছরে বাংলাদেশে ধান উৎপাদনের পরিমাণ ছিল ২ কোটি ৫৬ লাখ মেট্রিক টন। পরের অর্থবছর তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৭৮ লাখ মেট্রিক টনে। অর্থাৎ ২০১০ - ১১ অর্থবছর ধান উৎপাদনে প্রবৃদ্ধি হয় রেকর্ড ছয় দশমিক ৭৩ শতাংশ।
১৯৮৯৯
শ্রীলংকার প্রধানমন্ত্রীর নাম কি? (২০২২)
উত্তর
রানিল বিক্রমাসিংহে
সমাধান
শ্রীলংকার প্রধানমন্ত্রীর নাম রানিল বিক্রমাসিংহে (২০২২)। তিনি ৫ বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। রনিল বিক্রমাসিংহে বিক্রমাসিংহে, এমপি ( জন্ম: ২৪ মার্চ, ১৯৪৯) পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সিলন ডমিনিয়নে জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি একাধারে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী, ইউনাইটেড ন্যাশনাল পার্টির দলনেতা ও কলম্বো জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের প্রধান হিসেবে অক্টোবর, ২০০৯ সাল থেকে দলীয় জোটের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন রনীল বিক্রমাসিংহে।