১৯৯০১
প্রফেসর মোঃ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরষ্কার পান?
উত্তর
শান্তি
সমাধান
প্রফেসর মোঃ ইউনূস শান্তিতে নোবেল পুরষ্কার পান।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন, ১৯৪০) বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক।
অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
১৯৯০৪
কোন মাসে কাল বৈশাখী ঝড় হয়?
উত্তর
বৈশাখ-জৈষ্ঠ্য
সমাধান
বৈশাখ - জৈষ্ঠ্য মাসে কাল বৈশাখী ঝড় হয়।
কালবৈশাখী একটি স্থানীয় বৃষ্টিপাত ও বজ্রঝড় যা বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে হয়ে থাকে। বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে মার্চ থেকে কালবৈশাখী ঝড় দেখা যায়। অনেকসময় এই ঝড় জীবনঘাতি রূপ ধারণ করে।
গ্রীষ্ম ঋতুর সঙ্গে হাত ধরাধরি করে এ ঝড়ের আগমন ঘটে। কালবৈশাখীর বায়ুর গড় গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি। কোনো কোনো ক্ষেত্রে এ গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি - এর বেশিও হতে পারে।
কালবৈশাখীর স্থায়িত্বকাল স্বল্পতর, তবে কখনও কখনও এ ঝড় এক ঘণ্টারও বেশিকাল স্থায়ী হয়। এই সময়ে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, বিহার, ছত্রিশগঢ় ও ঝাড়খন্দে প্রায়ই বজ্রবৃষ্টি হয়। কালবৈশাখীর সময়ে যেকোন প্রকার বায়জান চালানো বিপদজনক।
বিমানচালকেরা কালবৈশাখী ঝড়কে এড়িয়ে চলে। যদিও কালবৈশাখীর সময়কার বৃষ্টিপাত বাংলাদেশ ও পশ্চিম বাংলার ধান, পাট এবং আসামের চা চাষের জন্য উপকারী ভূমিকা পালন করে।
১৯৯০৫
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানের সুরকার কে?
উত্তর
আলতাফ মাহমুদ
সমাধান
আমার ভাইয়ের রক্তে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানটির সুরকার দুজন।
বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ।
এর প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ।
১৯৯০৬
বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টি? (২০১৭)
উত্তর
3
সমাধান
বাংলাদেশে সামুদ্রিক বন্দর ৩টি (২০১৭)।
চট্টগ্রাম বন্দর - Straddle carrier from Port of Chittagong .JPG চট্টগ্রাম বড় সমুদ্র বন্দর (প্রধান বন্দর) সক্রিয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
মোংলা বন্দর - Ship in Mongla Port.jpg মংলা, খুলনা বড় সমুদ্র বন্দর (প্রধান বন্দর) সক্রিয় মোংলা বন্দর কর্তৃপক্ষ
পায়রা বন্দর - পটুয়াখালী, বরিশাল বিভাগ ছোট সমুদ্র বন্দর সক্রিয় পায়রা বন্দর কর্তৃপক্ষ
১৯৯০৯
বিশ্ব খাদ্য দিবস কোনটি
উত্তর
১৬ অক্টোবর
সমাধান
বিশ্ব খাদ্য দিবস হলো ১৬ অক্টোবর।
প্রতিবছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ( FAO) সদস্য দেশগুলোতে এই দিবসটি পালিত হয়।
এর উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা গড়ে তোলে।
১৯৯১০
নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন (NU Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) স্বাক্ষরিত হয় ---
উত্তর
১৯৭৯ সালে