২০০০১
' ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
উত্তর
ক্রিকেট
সমাধান
এডিলেড ওভাল বা অ্যাডিলেড ওভাল অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে অ্যাডিলেড শহরের বিখ্যাত খেলার মাঠ।
এটি ১৮৭১ সালে নির্মিত হয়।
সুতরাং সঠিক উত্তর হবে ক্রিকেট খেলার জন্য বিখ্যাত।
২০০০৩
অক্সফাম (Oxfam) --এর সদর দপ্তর কোথায়?
উত্তর
লন্ডন
সমাধান
অক্সফার্ম (Oxfam ) ব্রিটেনের বিখ্যাত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। সদর দপ্তর লন্ডনে।
২০০০৪
বিশ্বডাক দিবস কোন তারিখে পালন করা হয়?
উত্তর
৯ অক্টোবর
সমাধান
ইউরোপের ২২ টি দেশের প্রত্যক্ষ তত্বাবধানে ১৮৭৪ সালের এইদিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় "জেনারেল পোস্টাল ইউনিয়ন"।
এর লক্ষ্য ছিল প্রতিটি দেশের মধ্যে ডাক আদান প্রদানকে সহজতর করা।
প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়।
২০০০৬
মুক্তিযুদ্ধের উপ- সর্বাধিনায়ক ছিলেন-
উত্তর
এ কে খন্দকার
সমাধান
মুক্তিযুদ্ধের উপ - সর্বাধিনায়ক ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
তিনি ১৯৩০ সালে তার বাবার কর্মস্থলে রংপুরে জন্মগ্রহণ করেন।
তার আদি নিবাস পাবনা জেলার পুরান ভারেঙ্গা গ্রামে।
২০০০৮
কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে-
উত্তর
৫ টাকার মুদ্রায়
সমাধান
বাংলাদেশে সর্বপ্রথম ধাতব মুদ্রা চালু হয় ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ সালে।
৫ টাকার ধাতব মুদ্রার সামনের অংশে জাতীয় প্রতীক এবং পেছনের অংশ যমুনা বহুমুখী সেতুর প্রতিকৃতি রয়েছে।
সুতরাং সঠিক উত্তর - ৫ টাকার ধাতব মুদ্রায়।
২০০১০
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) ---এর সদস্য সংখ্যা কত?
উত্তর
27
সমাধান
ARF - এর বর্তমান সদস্য সংখ্যা ২৭। সর্বশেষ সদস্য পদ লাভ করে শ্রীলংকা ২০০৭ সালের ১ আগস্ট। আসিয়ান রিজিওয়ান ফোরামের (এআরএফ) ২৬তম সদস্য দেশ বাংলাদেশ। ২০০৬ সালের ২৮ জুলাই বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ARF প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ২৫ জুলাই এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় ।