T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০০১১

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২২ বছর
২০০১২

উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রায় ১২ ঘন্টা
সমাধান
উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো - প্রায় ১২ ঘন্টা। পৃথিবীর বাইরের মহাকর্ষীয় শক্তির (বিশেষ করে চাঁদের) প্রভাবে সমুদ্রপৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ভাঁটা (একত্রে জোয়ার - ভাটা) বলা হয়। জোয়ার - ভাটার ফলে সমুদ্রে যে তরঙ্গের সৃষ্টি হয়, তাকে জোয়ার তরঙ্গ (Tidal Eaves) বলে। জোয়ারের জল উপকূলের দিকে অগ্রসর হলে জল সমতলের যে উত্থান ঘটে, তাকে জোয়ারের জলের সর্বোচ্চ সীমা (High Tide Water) এবং ভাটার জল সমুদ্রের দিকে নেমে যাওয়ার সময় জল সমতলের যে পতন ঘটে, তাকে জোয়ারের জলের সর্বনিম্ন সীমা (Low Tide Water) বলে।
২০০১৩

ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কোনোটিই নয়
সমাধান
ইরাকের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদ মাসুম কুর্দি সম্প্রদায়ের । ২০১৪ সালের ২৪ জুলাই িতনি দায়িত্ব গ্রহণ করেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি শিয়া সম্প্রদায়ের ।
২০০১৪

ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬ ডিসেম্বর, ১৯৭১
সমাধান
ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ৬ ডিসেম্বর, ১৯৭১। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বে ভুটানই সর্বপ্রথম সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে (ভারত দ্বিতীয়)। ১৯৭৪ সালের জুনে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক - এর রাজ্যাভিষেকে যোগ দেয়ার জন্য ভুটান সফর করেছিলেন।
২০০১৫

বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
খন্দকার মুশতাক আহমেদ
সমাধান
১৯৭১ সালের ১০ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামের আম্রকাননে মুজিবনগর সরকার গঠিত হয় । এর ঠিক এক সপ্তাহ পর ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান । ১। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মোঃ তাজউদ্দীন আহমেদ। ২। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম । ৩। স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচএম কামারুজ্জামান । ৪। অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী ৫। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক । উল্লেখ্য এ সরকার ব্যবস্থা দেশের বাইরে থেকে পরিচালিত হতো বিধায় একে প্রবাসী সরকার বলেও অভিহিত করা হয় ।
২০০১৬

২০০৪ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৪ বার
সমাধান
২০০৪ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে - ১৪ বার। বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশ গণপরিষদে (বর্তমানে জাতীয় সংসদ ) এই সংবিধান গৃহীত হয়, এবং একই বছরের ১৬ই ডিসেম্বর বা বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানের মোট ১৭ বার সংশোধন করা হয়েছে। তবে এসব সংশোধনীর মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনী, হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী সুপ্রীম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে।
২০০১৭

কে জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাষ্ট্রপতি
সমাধান
রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন। সাধারণত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে থাকেন কিংবা মনোনীত হয়ে থাকেন। কখনো কখনোবা তিনি পুনরায় নির্বাচিত বা মনোনীত হতে পারেন। পরবর্তীতে শপথগ্রহণপূর্বক নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন তিনি। তিনি ব্যাপক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। প্রধানমন্ত্রী কিংবা সরকার ভেঙে দিতে পারেন, যুদ্ধ ঘোষণা করতে পারেন, সংবিধানের উপর ভেটো প্রয়োগ করারও অধিকারী তিনি। অনেক দেশেই একজন প্রেসিডেন্ট দেশের সামরিক বাহিনীর প্রধান হয়ে থাকেন। তবে সব ক্ষেত্রেই তার এ ক্ষমতা সরকারের গঠনতন্ত্রের উপর নির্ভরশীল।
২০০১৮

চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে
সমাধান
চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে - পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে।
২০০১৯

প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাঠমুন্ডুতে
সমাধান
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় - কাঠমুন্ডুতে। ১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম দক্ষিণ এশীয় গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র মোতাবেক প্রতি দুই বছর অন্তর নিয়মিতভাবে প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও মাঝে মাঝেই তা কক্ষচ্যুত হয়। এ সময় প্রতিযোগিতার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস। কিন্তু ২০০৪ সালে সংস্থার পরিচালনা পরিষদের ৩২তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে ফেডারেশন শব্দটি বাদ দেয়া হয়। প্রতিযোগিতার গুরুত্ব ও দর্শক আকৃষ্টতার বিষয়টি চিন্তা করেই তা করা হয়েছিল।
২০০২০

’চন্দ্রনাথের পাহাড়’ কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সীতাকুণ্ডে
সমাধান
’চন্দ্রনাথের পাহাড়’ সীতাকুণ্ডে অবস্থিত। সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক।