২০০৪২
সার্ক সচিবালয় কোন দেশে অবস্থিত?
উত্তর
নেপাল
সমাধান
সার্ক সচিবালয় নেপালে অবস্থিত।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।
২০০৪৩
মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
উত্তর
৯৮.৪ ডিগ্রি
সমাধান
মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি।
শরীরের উষ্ণতা বৃদ্ধি (>৯৮.৬ o ফাঃ) । বিভিন্ন রোগে এই উপসর্গ দেখা মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রার সীমা বেশ বড়। মানুষের দেহের তাপমাত্রা কোনো ক্রমেই ৯৫ o ফাঃ এর কম বা ১১০ o ফাঃ এর বেশি হতে পারে না।
২০০৪৪
গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত?
উত্তর
৬ ঘন্টা
সমাধান
গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান ৬ ঘন্টা।
লন্ডনের গ্রীনিচ এলাকায় স্থানীয় সময়, সৌর সময় নির্ধারণে গ্রীনিচ মান সময়ের উৎপত্তি যা পরবর্তীতে ধীরেধীরে বৈশ্বিক আদর্শ সময়ে রূপান্তরিত হয়।
১ জানুয়ারি, ১৯৭২ তারিখে ইউটিসি প্রবর্তনের পূর্বে গ্রীনিচ মান সময় বা জুলু সময় বৈশ্বিক সময়ের সাথে মিল ছিল ও আদর্শ জ্যোতিঃশাস্ত্রীয় ধারনা হিসেবে অনেক কারিগরী বিষয়ে ব্যবহার করা হয়েছিল।
২০০৪৫
NASA ---এর সদর দপ্তর কোথায়?
উত্তর
ওয়াশিংটন ডিসি
সমাধান
www.nasa.gov - এর তথ্য মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাস (NASA) - সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত । NASA প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালের ২৯ জুলাই। NASA - এর পূর্ণরুপ National Aeronautics and Space Administration]
২০০৪৬
বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
উত্তর
নায়েম
সমাধান
বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান নায়েম।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (সংক্ষেপে: নায়েম, ইংরেজি: National Academy for Educational Management, NAEM) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ একাডেমি যেখানে সর্বস্তরের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়।
২০০৪৮
বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?
উত্তর
১৬ ডিসেম্বর ১৯৭২
সমাধান
বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়।