T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০০৬১

'ব্রহ্মদেশ' নামে পরিচিতি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিয়ানমার
সমাধান
'ব্রহ্মদেশ' নামে পরিচিতি মিয়ানমার। মিয়ানমার বা মায়ানমার প্রাক্তন নাম ও কথ্যরূপ বর্মা; প্রাচীন নাম ব্রহ্মদেশ। দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের আনুষ্ঠানিক নাম হল মায়ানমার প্রজাতন্ত্র। মায়ানমারের রাজধানী নেপিডো। তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়। বার্মা নামটি ব্রহ্মদেশ নামটির সঙ্গে সম্পর্কিত ।
২০০৬২

প্রথম বাঙালি মুসলমান কবি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শাহ মুহম্মদ সগীর
সমাধান
বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি শাহ মুহম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩ - ১৪০৯ খ্রি.) 'ইউসুফ - জুলেখা' প্রণয়োপাখ্যান (কাব্যগ্রন্থ) রচনা করেন।
২০০৬৩

পাহাড়পুরের 'বৌদ্ধ বিহারের 'নির্মাতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ধর্মপাল
সমাধান
নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ বিহারের নাম সোমপুর বিহার। এর নির্মাতা ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি বাংলা থেকে পাঞ্জাবের জলন্ধর পর্যন্ত সমগ্র উত্তর ভারতে রাজ্য বিস্তার করেন। এটি মধ্যযুগীয় সবচেয়ে বড় বিহার । অন্যদিকে রামপাল ছিলেন বিখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের সমসাময়িক পাল রাজা আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা।
২০০৬৪

বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেক্সিমকো
সমাধান
বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে বেক্সিমকো। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড বা বেক্সিমকো হলো একটি বাংলাদেশী বহুজাতিক নিয়ন্ত্রক কোম্পানি। কোম্পানিটি ১৯৭০ এর দশকে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমন্বিত কোম্পানি। দেশের স্টক এক্সচেঞ্জের বাজার মূলধনের সবচেয়ে বৃহৎ অংশ এই কোম্পানির। বর্তমানে এর পণ্য সমূহ প্রায় ১০৩ টি দেশে রপ্তানি করা হয়। পূর্ব ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এর বস্ত্র বিপণনকেন্দ্র আছে।
২০০৬৫

'শীলাদেবীর ঘাট' কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বগুড়া
সমাধান
'শীলাদেবীর ঘাট' বগুড়ায় অবস্থিত। শীলাদেবীর ঘাট বগুড়া জেলার মহাস্থানগড় থেকে প্রায় ২০০ মিটার পূর্বে করতোয়া নদীতে অবস্থিত। এই ঘাটের মূল অবস্থান মহাস্থানগড়ের বৈরাগি ভিটার বিপরীত দিকে। স্থানীয় কাহিনী অনুযায়ী, শীলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন বা ভগ্নি। মুসলিম সাধক শাহ সুলতান বলখী মাহিসাওয়ার কর্তৃক রাজা পরশুরাম পরাজিত হবার পর শীলাদেবী করতোয়া নদীর এই স্থানে জলে ডুবে আত্মহুতি দেন।
২০০৬৬

ভুট্রা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে কোন দেশ প্রথম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যুক্তরাষ্ট্র
সমাধান
ভুট্রা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন কৃষি বিভাগের গত আগস্টের প্রতিবেদন অনুযায়ী, গত মৌসুমে বিশ্বে হেক্টরপ্রতি সবচেয়ে বেশি ফলনের রেকর্ড তুরস্কের। দেশটিতে প্রতি হেক্টরে সাড়ে ১১ টন ফলন হয়েছে। এক বছর আগে তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবার হেক্টরপ্রতি সাড়ে ১০ টন ফলন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গত বছর বাংলাদেশে হেক্টরপ্রতি ফলন হয়েছে পৌনে ১০ টন।
২০০৬৭

আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মেঘনাদবধ
২০০৬৮

সাগরকন্যা বলা হয় কাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পটুয়াখালী
সমাধান
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সাগরকন্যা নামে খ্যাত। এর দৈর্ঘ্য ১৮ কিলোমিটার । এটি পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত।
২০০৬৯

বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিশর
সমাধান
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ : মিশর (১৯৩৮ সালে)।
২০০৭০

বিংশ শতাব্দীর 'উইমেন অব দ্য সেঞ্চুরী' কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভেলেন্তিনা তেরেসকোভা
সমাধান
বিংশ শতাব্দীর 'উইমেন অব দ্য সেঞ্চুরী' ভেলেন্তিনা তেরেসকোভা। ভেলেনটিনা ভ্লাদিমিরোভনা তেরেসকোভা ' (জন্ম ৬ মার্চ ১৯৩৭) তিনি হলেন রাশিয়ান রাজ্য ডুমা, প্রকৌশলী, এবং একজন প্রাক্তন মহাকাশচারী সদস্য। তিনি প্রথম এবং কনিষ্ঠ মহাশূন্যে থেকে ঘুরে আসা মহিলা ১৬ জুন ১৯৬৩ সালে একক যাত্রায় ভোস্টক ৬ নিয়েছিলেন। তিনি পৃথিবীকে প্রায় ৪৮ বার প্রদক্ষিণ করেছিলেন। প্রায় তিন দিন মহাশূন্যে কাটিয়েছিলেন। এবং তিনি একমাত্র মহাশূন্য যাত্রায় থাকা একমাত্র মহিলা রয়েছেন।