২০০৭১
বিশ্ব এইডস দিবস কবে?
উত্তর
১ ডিসেম্বর
সমাধান
বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর।
বিশ্ব এইডস দিবস হল একটি আন্তর্জাতিক দিবস। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে।
এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়া বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছে তাদের প্রতি শোক পালন করতে এই দিনট বেছে নেওয়া হয়েছে।
সরকারী ও স্বাস্থ্য আধিকারিকগণ, বেসরকারী সংস্থাগুলি এবং বিশ্বে বিভিন্ন ব্যক্তি, এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করতে এই দিনটি পালন করে।
২০০৭২
'আবু সায়াফ ' কি?
উত্তর
গেরিলা সংগঠন
সমাধান
স্বাধীনতাকামী আবু সায়াফ গেরিলা গোষ্ঠী ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশের বাসিন্দা ।তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় লড়াইয়ে রত। তাদের নেতার নাম নূর মিসেৌরি । ফিলিপাইন সরকার অবৈধ আক্রমণ চালিয়ে ও অন্যায়ভাবে অসংখ্য স্বাধীনতাকামী আবু সায়াফ কর্মীকে নির্বিচারে হত্যা করে।
২০০৭৩
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
উত্তর
নবম
২০০৭৫
প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
উত্তর
2010
২০০৭৭
রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
উত্তর
৪১২ কি.মি.
সমাধান
রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ৪১২ কিমি। পক্ষান্তরে ঢাকা থেকে চট্রগ্রামের দূরত্ব ৩২১ কিমি, রাজশাহীর দূরত্ব ২৬৬ কিমি, সিলেটের দূরত্ব ২৯৭ কিমি।
২০০৭৮
BTRC -এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
উত্তর
Bangladesh Telecommunication Regulatory Commission