T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০১০১

দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গ্যারি জে ব্যাস
সমাধান
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমেরিকান অধ্যাপক গ্যারি জে ব্যাসের রচিত বইটির মূল নাম হলো 'দ্য ব্লাড টেলিগ্রাম নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড'। তবে ব্লাড টেলিগ্রাম ' হলো আর্চার কেন্ট ব্লাডের একটি তারবার্তা । ১৯৭১ সালে তিনি পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কনসাল জেনারেল ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান নৃশংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় কঠোর ভাষায় একটি টেলিগ্রাম করেন যা ইতিহাসে 'ব্লাড টেলিগ্রাম' নামে পরিচিতি পায়। বাংলাদেশ বিষয়ে তার রচিত একটি বই হলো 'দ্যা ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ।'
২০১০২

জাতিসংঘের সদর দফতর কোন শহরে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিউইয়র্ক
সমাধান
জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত একটি কমপ্লেক্স। ১৯৫২ সালে নির্মাণের পর থেকে এটি জাতিসংঘের দাপ্তরিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিউইয়র্ক সিটির ম্যানহাটন বরোর টার্টল বে এলাকায় এটি অবস্থিত।
২০১০৩

বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিতি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কুষ্টিয়া গ্রেড
সমাধান
বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে পঞ্চম। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে বাংলাদেশের ৯৫ শতাংশ ছাগলই ব্ল্যাক বেঙ্গল। উল্লেখ্য, কুষ্টিয়া ,চুয়াডাঙ্গা , ঝিনাইদহ এলাকায় এই ছাগলের বেশি উৎপাদন হয় বলে এটি কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত।
২০১০৪

পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গ্রীনল্যান্ড
সমাধান
পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? - গ্রিনল্যান্ড।  গ্রিনল্যান্ড দ্বীপটি অবস্থিত  আটলান্টিক মহাসাগরে। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক ডেনমার্ক।
২০১০৫

কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিউজ উইকস
২০১০৬

ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ-এর উৎপাদিত সার-এর নাম কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইউরিয়া এবং এএসপি
২০১০৭

ম্যানগ্রোভ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপকূলীয় বন
২০১০৮

১৯৮০ সালের এশিয়া ক্রীড়া প্রতিযোগিতা হয় কোন শহরে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নয়াদিল্লী
সমাধান
নবম এশিয়ান গেমস ভারতের দিল্লিতে ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ১৯৮২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল । এই ইভেন্টে ৭৪টি এশিয়ান এবং এশিয়ান গেমসের রেকর্ড ভেঙে গেছে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার তত্ত্বাবধানে এটিই প্রথম এশিয়াড ছিল।
২০১০৯

নেপালের সর্বশেষ রাজা ছিলেন ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাজা জ্ঞানেন্দ্র
সমাধান
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব ছিলেন নেপালের শেষ রাজা। ২০০৭ সালের ২৮ ডিসেম্বর নেপালের পার্লামেন্টে রাজতন্ত্রের অবসানের জন্য আইন এবং ২০০৮ সালের ২৮ মে তা কার্যকর করা হয়। ফলে নেপাল থেকে ২৪০ বছরের পুরনো রাজতন্ত্রের অবসান এবং ২০০৮ সালের ১০ এপ্রিলের প্রথম নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে।
২০১১০

নেদারল্যান্ডের ( হল্যান্ড ) মুদ্রার নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইউরো
সমাধান
নেদারল্যান্ডসের রাজধানী শহরের নাম আমস্টারডাম। নেদারল্যান্ডসের  মুদ্রার নাম ইউরো