T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০১১১

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল, -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
সমাধান
বেলফোর ঘোষণা (২ নভেম্বর ১৯১৭) হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি। যার মূল কথা ছিল ফিলিস্তিন ভূমিতে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন।
২০১১২

বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ তহবিলের সদস্যপদ লাভ করেছে কবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৭২ সালের ১০ মে
সমাধান
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (IMF, International Monetary Fund) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ। এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আওতাভুক্ত।
২০১১৩

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইউকোসুক
সমাধান
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর জাপানের ইউকোসুকে অবস্থিত। এই নৌবহরে ৭০ - ৮০ টি যুদ্ধ জাহাজ, ৩০০ টি যুদ্ধ বিমান এবং প্রায় ৪০,০০০ হাজার সেনা রয়েছে। গোয়ামে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি রয়েছে। সুবিক বেতে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি ২০১২ সালে প্রত্যাহার করা হয়। অন্যদিকে হাওয়াই হলো যুক্তরাষ্ট্রের একটি রাজ্য এবং পার্ল হারবার হাওয়াই অঙ্গরাজ্য অবস্থিত।
২০১১৪

বাংলাদেশে মাথাপিছু কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৭৫ ইউনিট
সমাধান
জাতীয় সঞ্চালন লাইনের বাইরে থাকা প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার। এতে মাথাপিছু বিদ্যুতের ব্যবহারও বেড়েছে। আগে উৎপাদন অনুযায়ী বছরে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার ছিল ২২০ ইউনিট (কিলোওয়াট প্রতি ঘণ্টা)। বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫১০ ইউনিটে।
২০১১৫

' ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দক্ষিণ-পূর্ব এশিয়া
সমাধান
ডমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল। ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্বটি প্রচার করেছিল। ইন্দোচীনে যখন একের পর এক রাষ্ট্রে সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হচ্ছিল তখন সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে এই তত্ত্বে। ডমিনো তত্ত্বের মূল কথা হলো একটি রাষ্ট্র যদি সমাজতন্ত্রীদের দখলে চলে যায় তাহলে তার পাশের রাষ্ট্রটিতেও সমাজন্ত্র প্রতিষ্ঠা পাবে।
২০১১৬

বাংলাদেশে প্রচলিত কোন নোটটি ব্যাংক নোট নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১ টাকা
সমাধান
১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সা, এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা। এগুলো অর্থ মন্ত্রণালয় বের করে।
২০১১৭

' গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সাবেক সোভিয়েত ইউনিয়ন
সমাধান
রুশ শব্দ গ্লাসনস্ত মানে খোলানীতি। সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এ নীতির প্রবর্তক। ১৯১৭ সালে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সমাজতন্ত্রের ব্যবস্থার বা পার্টি ও রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাদের বিরোধিতা বা সমালোচনা করার অবকাশ সম্পূর্ণভাবে রুদ্ধ হয়। কিন্তু গর্বাচেভ ১৯৮৭ সালে ঘোষণা করেন যে , সোভিয়েত ইউনিয়নের জনগন নির্ভয়ে খোলামেলাভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং পার্টি ও রাষ্ট্রীয় নেতাদের কর্মকান্ডের ও সমালোচনা করতে পারবেন গর্বাচেভ নিজেই তার এই নীতিকে গ্লাসনস্ত বলে অভিহিত করেন। অনেকটা এই গ্লাসনস্তের কারণেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং সমাজতন্ত্রের অবসান ঘটে।
২০১১৮

কোনটি সার্কভূক্ত দেশের রাজধানী নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্যাংকক
২০১১৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
2
সমাধান
স্বাধীন ভারতে জন্ম নেওয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় ২০১৪ সালের ২৬ মে। ঐ দিনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল ৪ হাজারের ও বেশি জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া সার্কভুক্ত সকল দেশের সরকারপ্রধান শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্কের বাইরে একমাত্র দেশ হিসেবে মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী নবীন রামগুলাম আমন্ত্রিত অতিথি ছিলেন।
২০১২০

এই বিখ্যাত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তিটি অন্যদের সাথে একই গোত্রভুক্ত নন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইউক্লিড
সমাধান
রোমেল, সিজার ও নেপোলিয়ান ৩ জন ই ছিলেন যথাক্রমে জার্মানি, গ্রীস ও ফ্রান্সের সেনাপতি। অন্যদিকে ইউক্লিড ছিলেন একজন গণিতবিদ।