২০১২২
স্ট্যাচু অব লির্বাটি কোন দেশে অবস্থিত?
উত্তর
যুক্তরাষ্ট্র
সমাধান
স্ট্যাচু অব লিবার্টিঃ
স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সের জনগণের পক্ষ থেকে মার্কিনীদের জন্য একটি উপহার। ১৭৬৫ সাল থেকে ১৭৮৩ সাল পর্যন্ত চলা আমেরিকান বিপ্লবের সময়টিতে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতার সংগ্রামে সাহায্য করেছিল ফ্রান্স। সেই সহযোগিতার স্মৃতি হিসেবে আমেরিকার স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে এটি নির্মাণ করা হয়।
ফরাসিদের কাছ থেকে উপহার পাওয়ার পর থেকে ১৯২৪ সাল পর্যন্ত এর পরিচিতি ছিল ‘লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড’। পরে নাম বদলে রাখা হয় ‘স্ট্যাচু অব লিবারর্টি
২০১২৩
এই দেশগুলোর মধ্যে কোনটি একই মহাদেশভুক্ত নয়?
উত্তর
উগান্ডা
সমাধান
উগান্ডা (উগান্ডা: ইউগান্ডা), আনুষ্ঠানিকভাবে উগান্ডা প্রজাতন্ত্র (সোয়াহিলি: Jamhuri ya Ugandaa nne) পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে দক্ষিণ সুদান, পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ-পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদের একটি উল্লেখযোগ্য অংশ দেশটির দক্ষিণ অংশে কেনিয়া এবং তানজানিয়ার সাথে ভাগ করা রয়েছে। উগান্ডা আছে আফ্রিকান গ্রেট লেক অঞ্চল। উগান্ডাও নীলনদের অববাহিকায় অবস্থিত এবং এর বৈচিত্র্যময় কিন্তু সাধারণত পরিবর্তিত নিরক্ষীয় জলবায়ু রয়েছে। এর জনসংখ্যা ৪২ মিলিয়নেরও বেশি, যার মধ্যে ৮.৫ মিলিয়ন রাজধানী এবং বৃহত্তম শহর কাম্পালায় বাস করে।
২০১২৪
'Global Terrorism Index' ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ----
উত্তর
ইরাক
সমাধান
Global Terrorism Index ( GTI) ২০১৪ অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ ইরাক । সিরিয়া, সুদান ও সোমালিয়া ও সন্ত্রাসবাদ সূচকের প্রথম কাতারে রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের রিপোর্টেও সন্ত্রাসবাদে শীর্ষ দেশ ইরাক।
২০১২৫
বাংলাদেশে সংবাদপত্র পাঠক সংখ্যার হার কত?
উত্তর
প্রতি ৩০০ জনে একজন
সমাধান
বাংলাদেশের এখন ২৩ শতাংশ মানুষ পত্রিকা পড়ে। সে হিসেবে এদেশে পত্রিকার পাঠক প্রায় ৩ কোটি ৬৮ লাখ। এর মধ্যে ৫৫ শতাংশ অর্থাৎ প্রায় ২ কোটি ২ লাখ ৪০ হাজার পাঠক একাধিক পত্রিকা পড়েন।
২০১২৬
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
উত্তর
মালদ্বীপ
২০১২৭
বাংলাদেশে কয়টি বিমানবন্দর আছে?
উত্তর
এগারটি
সমাধান
বাংলাদেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৭টি স্বল্প পরিসরের (শুধু উড্ডয়ন এবং অবতরণ) বন্দর রয়েছে।
২০১২৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল -----
উত্তর
কমেকন
সমাধান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের জানুয়ারি মাসে তদানীন্তন আমেরিকার পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল কর্তৃক ঘোষিত কমিউনিজমের বিস্তার রোধ কল্পে গৃহীত হয় মার্শাল প্ল্যান। এর প্রতিপক্ষ হিসেবে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে সোভিয়েত আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে মস্কোতে 'পারস্পরিক অর্থনৈতিক সাহায্য পরিষদ বা Council for Mutual Economic Assistance (COMECON ) বা কমেকন ) গঠন করা হয়। প্রাথমিকভাবে পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়নের সাথে এ প্রতিষ্ঠানের সদস্য হলে ও পরে পূর্ব জার্মানি , আলবেনিয়া এমনকি উত্তর কোরিয়া ও তদানীন্তন উত্তর ভিয়েতনাম এ দুটো এশিয়ান দেশও এর সদস্য হিসেবে যোগদান করে। সংগঠনটি ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।
২০১২৯
বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়?
উত্তর
১ মার্চ, ১৯৭২
সমাধান
১৯৪৭ সালের দেশ বিভাগের পর, পূর্ব বাংলায় (পাকিস্তান অধিরাজ্যের অংশ) এবং ১৯৫৬ সালে পূর্ব বাংলার পুনঃনামকরণ করা হয় পূর্ব পাকিস্তান; যেখানে পাকিস্তানি রুপিতেও "টাকা" শব্দটি মুদ্রিত ছিল। মুক্তিযুদ্ধের পূর্বে মুদ্রা হিসেবে এই ভূখণ্ডে পাকিস্তানি রুপি প্রচলিত ছিল। ৪ঠা মার্চ ১৯৭২ সালে সরকারী মুদ্রা হিসেবে- "টাকা" -কে ঘোষণা করা হয়।
২০১৩০
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ----
উত্তর
ভারত
সমাধান
ব্রিকস (BRICS) হলো বিশ্বের উদীয়মান পাঁচটি বৃহত্তম অর্থনৈতিক দেশের আদ্যক্ষরের সমন্বয়ে গঠিত জোটের নাম । দেশগুলো হলো - ব্রাজিল, রাশিয়া, ভারত , চীন ও দক্ষিণ আফ্রিকা । ২০০৮ সালে এটি গঠিত হওয়ার পরে ব্রিকস জোটের প্রথম সম্মেলন রাশিয়াতে অনুষ্ঠিত হয় ১৬ জুন, ২০০৯ এবং সর্বশেষ অষ্টম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় গোয়া, ভারত (১৫ - ১৬ অক্টোবর ২০১৬)। ২৫ থেকে ২৭ জুলাই ২০১৮ দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক পরাশক্তির জোট ব্রিকসের দশম সম্মেলন।