T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০১৩১

বাংলাদেশের মোট আয়তনের শতকরা কতভাগ বনাঞ্চল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
16%
সমাধান
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য বলে মনে করেন পরিবেশবাদীরা। বাংলাদেশে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর, যা দেশের মোট আয়তনের প্রায় ১৫ দশমিক ৫৮ শতাংশ।
২০১৩২

'উইঘুর' হলো -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চীনের একটি সম্প্রদায়ের নাম
সমাধান
চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়ান প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘুর। চীন ছাড়াও উইঘুররা কাজখস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান, তুরঙ্ক ও রাশিয়াতে বসবাস করছে। চীনা সরকারের বিভিন্ন সময়ের দমন পীড়নে উইঘুররা আলোচনায় আসে।
২০১৩৩

১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩৫০ নটিকেল মাইল
সমাধান
১৯৮২ সালের সমুদ্র আইন সিংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিকেল মাইল এবং অর্থনৈতিক সীমা হবে ভিত্তি রেখা হতে ২০০ নটিকেল মাইল পর্যন্ত ।
২০১৩৪

' মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাংলাদেশ-মায়ানমার
সমাধান
মংডু হলো বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের একটি জেলা শহর । নাফ নদীর মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে। টেকনাফ - মংডু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার একটি সীমান্ত বাণিজ্য ও বটে।
২০১৩৫

কার্টাগেনা প্রটোকল হচ্ছে ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
সমাধান
জীবপ্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত 'কার্টাগেনা প্রটোকল' ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়, যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩। বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটি স্বাক্ষর করে এবং অনুমোদন করে ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি। কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Carthage Protocol on Bio safety to the Convention on Biological Diversity.
২০১৩৬

সিপাহী বিপ্লব হয় কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1857
সমাধান
সিপাহী বিপ্লব - ভারত - ১৮৫৭
২০১৩৭

বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গভর্নর
সমাধান
বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা ৯জন ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদের ওপর অর্পিত থাকে। এটির পরিচালনা পর্ষদ একজন গভর্নর, একজন ডেপুটি গভর্নর, তিন জন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এবং চার জন এমন ব্যক্তি যারা ব্যাংকিং, বাণিজ্য, ব্যবসায়, শিল্প ও কৃষি খাতে যথেষ্ট অভিজ্ঞতা ও যোগ্যতার প্রমাণ রেখেছেন তাদের নিয়ে গঠিত হয়। পর্ষদের সভাপতি হলেন গভর্নর নিজেই। পরিচালনা পর্ষদের সবাই সরকার দ্বারা নির্বাচিত হন।
২০১৩৮

' The Art of War' গ্রন্থের রচয়িতা ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সুন জু
সমাধান
চীনের বিখ্যাত সমরবিদ সুন জু হলো The Art of War - এর রচয়িতা । তিনি সম্রাটের আদেশে যুদ্ধজয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে তার চিন্তা - ভাবনা তুলে ধরেছেন বইটিতে। কৌটিল্য ছিলেন 'অর্থশাস্ত্র' - এর রচয়িতা । কৌটিল্যের মূল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। চাণক্যের অর্থশাস্ত্রকে রাষ্ট্রশাসন ও কূটনীতির কৌশলের সার সংক্ষেপ বলা হয়।
২০১৩৯

১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কোন খেলোয়াড় শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ম্যারাডোনা
সমাধান
ম্যারাডোনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই ১৯৮৬ সালে।
২০১৪০

বর্তমান বিশ্বে ' নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চীন
সমাধান
'সিল্ক রােড' হলো চীনের চালু করা বাণিজ্য পথ। প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত। সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়। ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে। এটা চীনের বর্তমান পররাষ্ট্রনীতিরও গুরুত্বপূর্ণ একটি অংশ। চীনা সরকার আশা করছে, এই সিল্ক রোড তৎপরতার মাধ্যমে চীনের পশ্চিম ও দক্ষিণ - পশ্চিমাঞ্চল আগামী দিনে দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি হয়ে উঠবে।