২০১৫১
অলিম্পিকে ম্যারাথন দৌঁড়ে কত মাইল পথ অতিক্রম করতে হয়?
উত্তর
২৬ মাইল ২৮৫ গজ
সমাধান
ম্যারাথন (ইংরেজি: Maratঙ্খেগরেজ ) দূরপাল্লালার দৌড়বিশেষ। দাপ্তরিকভাবে এ দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৪২.১৯৫ কিলোমিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ। সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামে পরিচিত। প্রাচীন গ্রিক সৈনিক ফেইডিপ্পিডেস কর্তৃক ম্যারাখনের যুদ্ধ জয়ের সংবাদ বহন করে দৌড়ে এথেন্স নগরে নিয়ে এসেছিলেন। ম্যারাথনের যুদ্ধকে স্মরণীয় করে রাখতেই এ দৌড়ের নামকরণ করা হয় ম্যারাথন দৌড়।
২০১৫২
পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম-
উত্তর
চীনা
সমাধান
ক্রমভাষামাতৃভাষীর সংখ্যাউৎপত্তি দেশমন্তব্য১চীনা ভাষা১২৮ কোটি ৪০ লক্ষচীনএই সংখ্যাটি চীনা ভাষার সব উপভাষা অন্তর্গত যেমন ম্যান্ডারিন, ক্যান্টনীয়, ইত্যাদি, যেগুলির এক ভাষাভাষী অপরের ভাষা না-ও বুঝতে পারেন।২স্পেনীয় ভাষা৪৩ কোটি ৭০ লক্ষস্পেন ৩ইংরেজি ভাষা৩৭ কোটি ২০ লক্ষযুক্তরাজ্যজামাইকা ও গায়ানা-র ক্রেয়োলভাষী জনগণকে ধরা হয়নি।৪আরবি ভাষা২৯ কোটি ৫০ লক্ষসৌদি আরবএক অঞ্চলের আরবি উপভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে অসুবিধা হয়।৫বাংলা ভাষা২৮ কোটি ৫০ লক্ষবাংলাদেশ ও ভারত২০১১ সালে শুমারী অনুযায়ী ভারতে মোট ১০ কোটি বাংলাভাষী রয়েছে। ২০১৯ শুমারী অনুযায়ী বাংলাদেশে মোট ১৮ কোটি বাংলাভাষী রয়েছে।
২০১৫৩
শিখদের বিখ্যাত স্বর্ণমন্দির নিম্নলিখিত শহরে অবস্থিত-
উত্তর
অমৃতসর
সমাধান
১৫৭৪ সালে এই মন্দিরের নির্মান কাজ শুরু হয়। ১৫৮৯ সালে পঞ্চম গুরু শ্রী অর্জুন দেব এখানে একটি পুকুর তৈরি করেন। এর নামকরণ হয় ‘অমৃত সরোবর’। পরবর্তীতে শহরটির নাম হয় ‘অমৃতসর’। এখানে তিনি একটি স্বর্ণমন্দির নির্মাণ করেন। ১৬০১ সালে মন্দিরটির নির্মাণ কাজ সমাপ্ত হয়।
২০১৫৪
১৯৮৪ সালে নোবেল শান্তি পুরুষ্কার পেয়েছেন-
উত্তর
বিশপ ডেসমন্ড টুটু
সমাধান
বিশপ ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্ণবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয় হয়। মাদার তেরেসা ১৯৭৯ সালে, লেস ওয়ালেসা ১৯৮৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন।
২০১৫৫
বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে-
উত্তর
১৮ এপ্রিল, ১৯৭২
সমাধান
স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ সালের ১৮ এপ্রিল। বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য দেশ।
২০১৫৬
সর্বশেষ বিশ্বকাপ ফুটবল খেলায় কতগুলো দেশ অংশগ্রহন করে?
উত্তর
৩২টি
সমাধান
সর্বশেষ ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের আরব দেশ কাতারে। এই বিশ্বকাপে কাতারসহ মোট ৩২ টি দেশ অংশ নেয়। আরব দেশ হিসেবে কাতার সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করে। উল্লেখ্য, ২০২৬ ফুটবল বিশ্বকাপে মোট ৪৮ টি দেশ অংশগ্রহণ করবে।
২০১৫৮
বাংলাদেশে রেলপথের দৈর্ঘ্য-
উত্তর
২৮৮০ মাইল
সমাধান
বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫.৫৩ কিমি রুট রয়েছে। বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের রেল পরিবহন ব্যবস্থার সিংহভাগ পরিচালনা করে।
২০১৬০
বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম
উত্তর
ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস
সমাধান
বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির নাম হচ্ছে 'ইউনাইটেড লাইব্রেরি অব কংগ্রেস'। ১৮০০ সালের ২৪ এপ্রিল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এটি প্রতিষ্ঠিত হয়। লাইব্রেরিটি প্রথম যাত্রা শুরু করে ৬ হাজার ৪৮৭টি বই নিয়ে। বর্তমানে এই লাইব্রেরিতে ১৬ মিলিয়ন বই এবং ১২০ মিলিয়ন অন্যান্য তথ্যাদি সংগৃহীত রয়েছে।