২০১৭২
মানুষের চোখে রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে যে জেলী জাতীয় পদার্থ পূর্ণ থাকে তাকে কী বলে?
উত্তর
ভিট্রিয়াস হিউমার
সমাধান
রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে জেলী জাতীয় পদার্থে পূর্ণ থাকে, তাকে বলে ভিট্রিয়াস হিউমার আর কর্নিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ লবাণাক্ত জলীয় পদার্থে পূর্ণ থাকে, তাকে বলে অ্যাকুয়াস হিউমার। অশ্রু বলতে আমরা অ্যাকুয়াস হিউমারকে বুঝি।
২০১৭৪
কোনো শব্দ শোনার পর প্রায় কত সময় পর্যন্ত এর রেশ মস্কিঙ্কে থাকে?
উত্তর
০.১ সেকেন্ড
সমাধান
চোখের সামনে কোনো বস্তু রাখলে রেটিনায় তার বিম্ব গঠিত হয় এবং আমরা বস্তুটি দেখতে পাই। এখন যদি বস্তুটিকে চোখের সম্মুখ থেকে সরিয়ে নেয়া হয়, তাহলে সরিয়ে নেয়ার 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায় । এই সময়কে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলে।
২০১৭৫
বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তর
১০এপ্রিল,১৯৭২
সমাধান
বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন ১০এপ্রিল, ১৯৭২ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণপরিষদ হল বাংলাদেশের গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় গণপরিষদ। এটি ১৯৭১ থেকে ১৯৭৩ সালে পর্যন্ত বাংলাদেশ অস্থায়ী সংসদ হিসেবে ছিল। ১৯৭২ সালে এটি বাংলাদেশের সংবিধানের খসড়া প্রণয়ন ও গ্রহণ করে।
গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২ সালে। অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। প্রথম অধিবেশনের শুরুতে শাহ আব্দুল হামিদ স্পীকার ও মোহাম্মদ উল্ল্যাহ ডেপুটি স্পীকার নির্বাচিত হন।
২০১৭৬
ঢাকার ' ধোলাই খাল' কে খনন করেন?
উত্তর
ইসলাম খান
সমাধান
১৬০৮ - ১৬১০ খ্রিষ্টাব্দে বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান 'ধোলাই খাল' খনন করেন। এ খালটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করেছিল। খালটি পার হওয়ার জন্য ফরাশগঞ্জ ও গেণ্ডারিয়া বরাবর একটি ঝুলন্ত সেতু ছিল।
২০১৭৭
বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে?
উত্তর
বিচারপতি এম.ইদ্রিস
সমাধান
বিচারপতি এম ইদ্রিস বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার (০৭.০৭.১৯৭২ - ০৭.০৭.১৯৭৭) মেয়াদে)।
২০১৭৮
ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে?
উত্তর
পর্তুগিজ
সমাধান
পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ নাবিক ভাস্কো - দা - গামা আফ্রিকার পশ্চিম - পূর্ব উপকূল ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। ১৫১৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। ১৫১৭ খ্রিস্টাব্দে জো - ডি - সিলভেরা নামক জনৈক পর্তুগিজ সমর অধিনায়ক এক নৌবহর নিয়ে চট্রগ্রামে আসেন ও বাণিজ্য কুঠি স্থাপনের চেষ্টায় ব্যর্থ হন। পরবর্তীতে নুনো - দা - কুনহা নামক জনৈক পর্তুগিজ শাসনকর্তা বাংলায় বাণিজ্য কুঠি স্থাপনের চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ১৫৩৬ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান মাহমুদ শাহ শের শাহের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্যের আশায় চট্রগ্রাম ও সপ্তগ্রামে (হুগলি) বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। এভাবে বাংলায় পর্তুগিজদের প্রতিষ্ঠা হয়। উল্লেখ্য, ১৬০০ সালে ইংরেজরা, ১৬০২ সালে ওলন্দাজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা ভারতবর্ষে আগমন করেন।
২০১৭৯
’শহীদ বুদ্ধিজীবী দিবস’ কবে পালন করা হয়?
উত্তর
১৪ ডিসেম্বর
সমাধান
’শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর।
শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
২০১৮০
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?
উত্তর
১৪ ডিসেম্বর ১৯৭১