T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০১৮১

মাল্টার রাজধানী কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভেলেটা
সমাধান
ভেলেটা মাল্টার রাজধানী, রিগা লাটভিয়ার রাজধানী, চিসিনাউ মলদোভার রাজধানী ও গ্যাবোরন বতসোয়ানার রাজধানী।
২০১৮২

স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হেগে
সমাধান
স্থায়ী সালিসি আদালত হেগে তে অবস্থিত। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ইংরেজি: International Court of Justice) মূলত আন্তর্জাতিক আদালত নামে পরিচিত। এটির সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডে। এটির প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয়া। এটিকে সংক্ষেপে আইসিজে(ICJ )বলা হয়। জাতিসংঘদ্বারা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। আদালত ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে, আন্তর্জাতিক ন্যায়বিচারের স্থায়ী আদালতের উত্তরসুরি হিসাবে। পূর্বসূরির মতই এটিও সাংবিধানিক নথিপত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। আন্তর্জাতিক আদালত ৯ বছর মেয়াদি ১৫ জন বিচারক দ্বারা পরিচালিত। বিচারকগন স্থায়ী সালিস আদালতের মনোনীত তালিকা থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে।
২০১৮৩

আকিয়াব বন্দর কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মায়ানমার
সমাধান
আকিয়াব ও ইয়াঙ্গুন সমুদ্র বন্দর দুটি মিয়ানমারের। এর মধ্যে ইয়াঙ্গুন মিয়ানমার - এর প্রধান সমুদ্র বন্দর ও সাবেক রাজধানী।
২০১৮৪

তিনবিঘা করিডোরের আয়তন কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৭৮মিটার * ৮৫ মিটার
সমাধান
বাংলাদেশের দহগ্রাম আঙ্গপোতা ছিটমহলের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত করিডোরটি তিন বিঘা করিডোর নামে পরিচিত। এটি লালমনিরহাটে তিস্তা নদীর তীরে অবস্থিত । ১৯৭৪ সালের ১৬ মে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, সেখানে উল্লেখ ছিল যে, বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর । ভারত সরকার ১৯৯২ সালের ২৬ জুনে এ তিনবিঘা করিডোর খুলে দেয়।
২০১৮৫

বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬০ জন
সমাধান
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় ৬০ জন সদস্যের উপস্থিতিতে। বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ অনুযায়ী ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে জাতীয় সংসদে কোরাম পূরণ হবে না। কোরাম পূর্ণ করতে অন্তত ৬০ সদস্যের উপস্থিতি থাকতে হয়। কোরাম সংকট হলে অধিবেশনে সভাপত্বিকারীর দৃষ্টি আকর্ষণ করতে হয়। যদি কোনো সদস্য দৃষ্টি আকর্ষণ করেন তবে স্পিকার কোরাম হওয়ার জন্য ৫ মিনিট ধরে ঘণ্টা বাজানোর নির্দেশ দেবেন। এর মধ্যে কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতবি রাখবেন।
২০১৮৬

'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাঙামাটি
সমাধান
শুভলং ঝরনা বা জল প্রপাতটি রাঙামাটি সদরের বালুখালি ইউনিয়নে অবস্থিত। বাকলাই জলপ্রপাত বান্দরবানের থানচিতে ; মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতদ্বয় যথাক্রমে মৌলভীবাজার জেলার বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত।
২০১৮৭

স্পেনের পার্লামেন্টের নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্রোটস
সমাধান
স্পেনের পার্লামেন্টের নাম ক্রোটস। স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ - পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। শাসনব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র। এটি ইবেরীয় উপদ্বীপের প্রায় ৮৫% অঞ্চল জুড়ে অবস্থিত। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতর প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। আইন - সভা: কোর্তেস হেনেরালেস • উচ্চকক্ষ : সংসদের উচ্চকক্ষ বা সিনেট • নিম্নকক্ষ : সংসদের নিম্নকক্ষ বা কংগ্রেস
২০১৮৮

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সিপাহী
সমাধান
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ - ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাত জন বীর শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।
২০১৮৯

বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লালপুর, নাটোর
২০১৯০

নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1739
সমাধান
১৭৩৯ সালে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করেন। তিনি মুঘল সম্রাটকে পরাজিত করেন এবং দিল্লী হতে প্রচুর ধন সম্পদ এবং শাহজাহান নির্মিত ময়ূর সিংহাসন ও কোহিনূর মনি সঙ্গে নিয়ে যান। তিনি মোট ১৭ বার ভারত আক্রমণ করেন।