২০১৯১
বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর
অধ্যাপক ইউসুফ আলী
সমাধান
বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
ইউসুফ আলী (জন্ম: ১৯২৩ - মৃত্যু: ১৯৯৮) স্বাধীনতার সনদ পাঠক, মুজিবনগর সরকারের ত্রাণ ও পু্নর্বাসন দপ্তরের প্রধান এবং স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাকালীন সভাপতি (১৯৭২ - ৭৬) ছিলেন।
২০১৯২
বিজয়পুর কোন জেলায় অবস্থিত?
উত্তর
নেত্রকোনা
সমাধান
বিজয়পুর নেত্রকোনা জেলায় অবস্থিত।
বিজয়পুর দুর্গাপুর উপজেলার একটি আকর্ষণীয় পর্যটন স্থান। এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিজয়পুরের শসারপাড় এলাকায় সাদামাটি পাওয়া যায়; যা সারাদেশে পাঠানো হয়।
ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে বিজয়পুর গ্রামটি অবস্থিত। বিজয়পুর একটি সীমান্তবর্তী গ্রাম; এখানে বিজিবির সীমান্তফাঁড়ি রয়েছে। এর পার্শ্ববর্তী গ্রামগুলো হচ্ছে মাইজপাড়া, আড়াপাড়া ও বহেরাতলী।
২০১৯৩
১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
উত্তর
১০ এপ্রিল ১৯৭১ খৃঃ
২০১৯৪
বার্মার রাজধানীর নতুন নাম কি?
উত্তর
নাইপিদো
সমাধান
মায়ানমার বা মিয়ানমার ( Myanmar ) এর পূর্বের রাজধানীর নাম ছিলো ইয়াংগুন (Yangon). আর বর্তমান রাজধানীর নাম হচ্ছে নেপিদ (Naypyidaw). মায়ানমারের প্রাক্তন নাম ও কথ্যরূপ বর্মা বা বার্মা । মিয়ানমারের আয়োতন 676,578 বর্গ কিলোমিটার.
২০১৯৫
বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ’ কে চালু করেছিলেন?
উত্তর
সম্রাট আকবর
সমাধান
বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ’ সম্রাট আকবর চালু করেছিলেন।
খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন।
১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।
আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদ্যাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত।
২০১৯৮
মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন?
উত্তর
বিমান মল্লিক
সমাধান
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার মাঠপর্যায়ের পোস্ট অফিস চালু করে এবং ডাক বিভাগকে পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে। বিমান মল্লিক ডাক বিভাগের জন্য ৮ টি ডাকটিকিট ডিজাইন করে মুজিবনগর সরকারের কাছে পাঠান। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে ডাকটিকিটগুলো চালু হয় ১৯৭১ সালের ২৯ জুলাই।
২০১৯৯
সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে?
উত্তর
৬২ শতাংশ
সমাধান
সুন্দরবনের বাংলাদেশ অংশে পড়েছে ৬২ শতাংশ।
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম।
গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।
১০, ০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬, ০১৭ বর্গ কিলোমিটার[৩] রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে।