T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০২০১

যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মার্টিন লুথার কিং
সমাধান
মার্টিন লুথার কিং বা মার্টিন লুথার কিং, জুনিয়র (ইংরেজি: Martin Luther King, Jr) (জন্মঃ ১৫ই জানুয়ারি, ১৯২৯ - মৃত্যুঃ ৪ঠা এপ্রিল, ১৯৬৮) বিখ্যাত আফ্রিকান - আমেরিকান মানবাধিকার কর্মী। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। তিনি আততায়ীর হাতে নিহত হন।
২০২০২

যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ডোভার
সমাধান
যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী। ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে।
২০২০৩

বাংলাদেশ নৌ- বাহিনীর সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঢাকা
সমাধান
বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর ঢাকার বনানীতে অবস্থিত। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমী চট্রগ্রামের পতেঙ্গায়, বাংলাদেশ মেরিন একামেডী চট্রগ্রামের জলদিয়ায় অবস্থিত।
২০২০৪

হ্যালির ধুমকেতু আবির্ভূত হয় কত বছর পর পর?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৭৬ বছর
সমাধান
হ্যালির ধুমকেতু আবির্ভূত হয় ৭৬ বছর পর পর হয়। হ্যালির ধূমকেতু , প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এর অফিসিয়াল ডেসিগনেশন হচ্ছে ১পি/হ্যালি। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। ১৯৮৬ সালে সৌর জগৎতের অভ্যন্তরভাগে এই ধূমকেতুকে শেষবারের মত দেখা গিয়েছিল। ২০৬১ সালে এটি আবার পৃথিবীর আকাশে দেখা দেবে।
২০২০৫

বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৭ মার্চ ১৯৭৩ খ্রি.
২০২০৬

বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যুদ্ধপরাধীদের বিচার
২০২০৭

সার্ক প্রতিষ্ঠিত হয়:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1985
২০২০৮

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮.২০ মিনিট
সমাধান
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে - ৮.৩২ মিনিট। পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম। পৃথিবীর অপর নাম "বিশ্ব" বা "নীলগ্রহ"।
২০২০৯

বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
17
২০২১০

ভিটামিন -বি-১ এর অভাবে কোন রোগ হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেরিবেরি
সমাধান
ভিটামিন - বি - ১ এর অভাবে বেরিবেরি রোগ হয়। বেরিবেরি (ইংরেজি: Beriberi) হচ্ছে কতকগুলো লক্ষণসমষ্টি যা মূলত ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবে হয়। শরীরের কোন সিস্টেমকে আক্রান্ত করছে তার উপর ভিত্তি করে বেরিবেরিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। ঐতিহাসিকভাবে যেসব এলাকায় খোসা ছাড়ানো চকচকে চাল প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেই এলাকায় বেরিবেরি রোগের প্রাদুর্ভাব বেশি।