২০২৪১
ফ্লাশিং মিডোস কোথায় অবস্থিত?
উত্তর
নিউইয়র্ক
সমাধান
ফ্লাশিং মিডোস নিউইয়র্কে অবস্থিত।
ফ্লাশিং মেডো – করোনা পার্ক, প্রায়শই ফ্লুশিং মেডো পার্ক, বা কেবল ফ্লাশিং মডোস নামে পরিচিত, নিউইয়র্ক শহরের কুইন্সের উত্তরের অংশে একটি পাবলিক পার্ক।
এটি পূর্বদিকে আই - ৬৭৮ (ভ্যান উইক এক্সপ্রেসওয়ে), পশ্চিমে গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে, উত্তরে ফ্লাশিং বে এবং দক্ষিণে ইউনিয়ন টার্নপাইক দ্বারা বেষ্টিত ফ্লাশিং মেডো – করোনার পার্কটি নিউ ইয়র্ক সিটির চতুর্থ বৃহত্তম পাবলিক পার্ক, এর মোট আয়তন ৮৯৭ একর (৩৬৩ হেক্টর)।
২০২৪২
Meteorology কী সম্বদ্ধীয় বিজ্ঞান?
উত্তর
আবহাওয়া ও জলবায়ু সম্বদ্ধীয় বিজ্ঞান
সমাধান
আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় Meteorology । বিষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় Toxicology (টক্সিকোলজি) । পরিবেশের সাথে জীবন সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে বলে ইকোলজি ( Ecology) বা বাস্তুবিদ্যা । উদ্যান বিষয়ক বিজ্ঞানকে বলা হয় হর্টিকালচার ( Horticulture) ।
২০২৪৪
I TU - এর পূর্ণরুপ কী?
উত্তর
International Tele-communication Union
সমাধান
ITU ( আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন) হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এর পূর্ণরুপ International Telecommunication Union. এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়। আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়ন হিসেবে ১৮৮৫ সালে প্যারিসে স্থাপিত প্রতিষ্ঠানটি ১৯৩৪ সালে নাম পরিবর্তন করে আন্তর্জাতিক টেলিযোগের ইউনিয়ন নাম ধারণ করে এবং ১৯৪৭ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থায় পরিণত হয়। ITU - এর প্রধানের পদবি মহাসচিব। সদস্য সংখ্যা ১৯৩ (সর্বশেষ দক্ষিণ সুদান, ৩ অক্টোবর ২০১১) সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
২০২৪৫
জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা?
উত্তর
তাঞ্জানিয়া
সমাধান
জুলিয়াস নায়ারে তাঞ্জানিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন। তাঞ্জানিয়াকে ভেঙে যে দুটি দেশের অভ্যুদয় ঘটে, তার একটি তাঞ্জানিয়া। তাঞ্জানিয়ার অভ্যুদয়কালীন সময় থেকে জুলিয়াস নায়ারে প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৪ সালে তিনি প্রেসিডেন্ট পদ থেকে অবসরে যান।
২০২৪৭
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
উত্তর
১০০ বিলিয়ন ডলার
২০২৪৮
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
উত্তর
জুন ২০০২