২০২৫১
জাতিসংঘ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়?
উত্তর
অর্থনৈতিক উন্নয়ন
সমাধান
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা হল ৮ টি।
লক্ষ্যের প্রথম লক্ষ্য দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্য লাভ করার জন্য ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮ তম সম্মেলনে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা হয়।
২০২৫২
বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি?
উত্তর
ময়মনসিংহ
সমাধান
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বরে বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহের নাম ঘোষণা করা হয়।
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ করা হয়।
২০২৫৩
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
উত্তর
ময়মনসিংহ
সমাধান
আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ।
এর আয়তন ১০, ৬৬৯ বর্গকিলোমিটার।
সিলেটের আয়তন ১২, ৬৩৬ বর্গকিলোমিটার।
খুলনার আয়তন ২২, ২৮৪বর্গকিলোমিটার।
২০২৫৪
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ কে?
উত্তর
চন্ডিকা হাথুরুসিংহে
সমাধান
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
উপুল চণ্ডিকা হাথুরুসিংহা (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯৬৮) কলম্বোতে জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার। ডানহাতে ব্যাটিংয়ে অভ্যস্ত এ অল - রাউন্ডার শ্রীলঙ্কা দলে থাকাকালীন ডানহাতে মিডিয়াম ফাস্ট বোলিং করতেন। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব এবং মুরস স্পোর্টস ক্লাবেও খেলেছেন।
বর্তমানে তিনি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। 'পূর্বে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব পালন করেছেন।
২০২৫৫
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়?
উত্তর
ফরিদপুর
সমাধান
বিশ্বে সবচেয়ে বেশি চাষ হওয়া পাটের নাম - তোষা গোল্ডেন।
আরেকটি জাত সাদা।
বাংলাদেশে সবচেয়ে ফরিদপুর জেলায় বেশি পাট উৎপাদন হয়।
পাট উৎপাদনে দ্বিতীয় ও তৃতীয় হল পাবনা ও রাজবাড়ী।
২০২৫৬
ছয়- দফা কর্মসূচি ঘোষণা করেন-
উত্তর
শেখ মুজিবুর রহমান
সমাধান
১৯৬৬ সালে বাঙালির মুক্তি সনদ ৬ - দফা ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২০২৫৭
কোনটি ভারতের 'সেভেন সিস্টার ' রাজ্যসমূহের অন্তভূক্ত নয়?
উত্তর
কেরালা
সমাধান
ভারতের 'সেভেন সিস্টার ' রাজ্যসমূহের অন্তভূক্ত নয় কেরালা।
সাত বোন রাজ্য বা সাত ভগিনী রাজ্য হচ্ছে উত্তরপূর্ব ভারতের পাশাপাশি থাকা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্য।
২০২৫৮
ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল?
উত্তর
1789
সমাধান
ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল ১৭৮৯।
ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।
এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়।
ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে। ঐতিহাসিকরা এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করেন।
২০২৫৯
জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়?
উত্তর
১৯৪৫ সালে
সমাধান
জাতিসংঘ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালে।
জাতিসংঘ (অপর নাম: রাষ্ট্রসংঘ) বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা।
১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়।