২০২৮১
পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
উত্তর
ধীরেন্দ্রনাথ দত্ত
২০২৮২
বিখ্যাত চিত্রকর্ম ' তিন কন্যা' এর চিত্রকর কে?
উত্তর
কামরুল হাসান
সমাধান
বিখ্যাত 'তিন কন্যা' চিত্রকর্মের চিত্রশিল্পী হলেন কামরুল হাসান। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলো হলো। ম্যাডোনা - ৪৩ , মনপুরা - ৭০ ,সংগ্রাম , মইটানা প্রভৃতি। 'শিশু স্বর্গ' চিত্রাঙ্গন প্রতিষ্ঠানের জন্য এস এম সুলতান মসধিক পরিচিত । অন্যদিকে রফিকুন্নবীকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট।
২০২৮৩
যশোর জেলায় অবস্থিত বিল -----
উত্তর
ভবদহ
সমাধান
যশোরের দুঃখ বা মরণফাঁদ হিসেবে পরিচিত ভবদহ বিল। যশোরের মণিরামপুর ,কেশবপুর ও অভয়নগর উপজেলা নিয়ে ভবদেহ এলাকা গঠিত । মৌলভীবাজার জেলাধীন সদর উপজেলার কিয়দংশ এবং শ্রীমঙ্গল উপজেলার বৃহাদাংশ নিয়ে বিস্তৃত হাইল হাওর , যা মৎস্য ও প্রাকৃতির সম্পদের অফুরন্ত ভাণ্ডার হিসেবে সুপরিচিত । আড়িয়াল বিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অবস্থিত।
২০২৮৪
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর
৭ম
২০২৮৫
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় সাক্ষরতার হার -----
উত্তর
57.9%
সমাধান
ইউনেস্কোর তথ্য মতে, বাংলাদেশের বর্তমান (২০১৯) সাক্ষরতার হার ৭৩, ৯ % ভাগ। বিশ্বে র্যাংকিং - এ এর অবস্থান ১২৪ তম।
২০২৮৭
ছয়দফা কর্মসূচি কে ঘোষণা করেন?
উত্তর
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
সমাধান
ছয়দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
২০২৮৮
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক ঘোষণা করা হয়?
উত্তর
৩ মার্চ ১৯৭১
সমাধান
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১।
১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে মুজিবকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্ব দেওয়া হয় এবং পাশাপাশি প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি হিসেবেও বিবেচনা করা হয়।
এসকল কারণে, তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়।
জনসাধারণের কাছে তিনি “বঙ্গবন্ধু”, “শেখ মুজিব” এবং “শেখ সাহেব” নামেই অধিক পরিচিত ছিলেন।
২০২৮৯
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর 'কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর
৮ নং সেক্টর
সমাধান
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর ' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে।
মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া), বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে।
স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা । তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল।
এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
২০২৯০
শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?
উত্তর
হযরত আলী (রা)
সমাধান
শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী (রা)।
ʿআলী ইবনে ʾআবী ত়ালিব (১৩ সেপ্টেম্বর ৬০১ – ২৯ জানুয়ারি ৬৬১) ছিলেন ইসলামের নবী মুহম্মদের (ﷺ) চাচাতো ভাই ও জামাতা যিনি ৬৫৬ থেকে ৬৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত খলিফা হিসেবে মুসলিম বিশ্ব শাসন করেন।
সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ ন্যায়নিষ্ঠ খলিফা। অন্যদিকে শিয়া ইসলাম অনুসারে তিনি মুহম্মদের (ﷺ) ন্যায্য স্থলাভিষিক্ত এবং প্রথম ইমাম।