T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০২৯১

কোন জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শাত-ইল-আরব
সমাধান
শাত - ইল - আরব জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল। শাতিল আরব নামেও পরিচিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল)। দক্ষিণ ইরাক - এর বাসরা গভর্নরেট এর আল - কুরনা শহরে ইউফ্রেটিস এবং টাইগ্রিস - এর সঙ্গমে এই নদীটি গঠিত হয়েছে। নদীর দক্ষিণ প্রান্তটি ইরাক ও ইরান - এর মাঝে সীমানা গঠন ক'রে পারস্য উপসাগর - এ গিয়ে মিশেছে। বসরায় এর প্রস্থ প্রায় ২৩২ মিটার (৭৬১ ফু) এবং মুখের দিকে তা বেড়ে হয়েছে ৮০০ মিটার (২, ৬০০ ফু) পর্যন্ত। ধারণা করা হয়, এর জলধারাটি তুলনায় সাম্প্রতিক ভূতাত্ত্বিক সময়ে তৈরি হয়েছিল। সে সময়, মূলত পশ্চিমে আরও একটি চ্যানেল তৈরী হয়েছিল এবং তার মাধ্যমেই টাইগ্রিস এবং ইউফ্রেটিসের জলধারা, পারস্য উপসাগরে মুক্ত হত।
২০২৯২

বসনিয়ায় যুদ্ধ বিরতি চুক্তির মধ্যস্থতাকারী কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জিমি কাটার
সমাধান
বসনিয়ায় যুদ্ধ বিরতি চুক্তির মধ্যস্থতাকারী জিমি কাটার। জিমি কার্টার (ইংরেজি: Jimmy Carter; জন্ম: অক্টোবর ১, ১৯২৪) হচ্ছেন একজন আমেরিকান রাজনীতিবিদ, লেখক এবং ডেমোক্রেটিক পার্টির সদস্য; যিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতির দায়িত্ব পাল্পন করেন। তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন।
২০২৯৩

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Washington dc
সমাধান
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তরWashington dc. আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ। এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আওতাভুক্ত।
২০২৯৪

কোরটি সামরিক জোট নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নাফটা
সমাধান
সামরিক জোট নয় নাফটা। উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি একটি চুক্তি যা কানাডা, মেক্সিকো এবং আমেরিকা স্বাক্ষরিত হয়েছিল উত্তর আমেরিকার একটি ত্রিপক্ষীয় বাণিজ্য ব্লক। চুক্তিটি ১ জানুয়ারী, ১৯৯৪ সালে কার্যকর হয় এবং ১৯৮৮ সালের কানাডা - মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করে দেয়়। নাফটা ট্রেড ব্লক মোট দেশীয় পণ্য দ্বারা বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লকগুলির একটি গঠন করে।
২০২৯৫

বাংলাদেশের উপজেলার সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
490
সমাধান
বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। সর্বশেষ গঠিত উপজেলাগুলি হল মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা।সুত্রঃ উইকিপিডিয়া
২০২৯৬

আগা খান গোল্ড কাপ খেলা কোন সালে শুরু হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1958
সমাধান
এশিয়ান চ্যাম্পিয়ন্স কাপ হিসেবে খ্যাত আগা খান গোল্ড কাপ ১৯৫৮ সালে মাঠে গড়ায়। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পূর্বে প্রতিবছর নিয়মিত টুর্নামেন্টটি হতো। সত্তরের দশকে শুধুমাত্র ১৯৬৪ সালে পাক - ভারত যুদ্ধ ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় খেলা হয়নি। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় তৎকালীন পশ্চিম পাকিস্তান ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, শ্রীলঙ্কা দ. কোরিয়া, ইরান, ওমানসহ এশিয়ার বিভিন্ন দেশের ক্লাব অংশগ্রহন করেছে।
২০২৯৭

নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা আছে কটি সদস্য দেশের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫টি
২০২৯৮

বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনে সর্ববৃহৎ খাত কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কৃষিখাত
সমাধান
২০১৮ - ২০১৯ অর্থবছরে বৃহৎ কৃষি, শিল্প ও সেবা খাতে অবদান যথাক্রমে ১৩.৬০ শতাংশ, ৩৫.১৪ শতাংশ ও ৫১.২৬ শতাংশ তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
২০২৯৯

বিটাক কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শিল্পকারিগরী সাহায্য কেন্দ্র
সমাধান
Bangladesh Industrial and Technical Assistance Center is an autonomous government body and research centre that researches ways to improve industrial production and provide technical knowledge and is located in Dhaka, Bangladesh. It is part of a Bangladesh government strategy to support Small Middle Enterprise. Founded: 1971 Headquarters: Dhaka
২০৩০০

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইরাক
সমাধান
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান (ইংরেজি: Hanging Gardens of Babylon) ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাড়িয়েছিল ৮০ ফুট। এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুস্পবাগ। ৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১০৫০ জন মালী। ৫ থেকে ৬ হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। ৮০ ফুট উচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হত মোটা পেচানো নলে সাহায্যে। ৫১৪ খ্রিষ্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।