২০৩০১
জাতিসংঘের প্রধান বিচারালয় আন্তর্জাতিক আদালত কোথায় বসে?
উত্তর
দি হেগে
সমাধান
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ইংরেজি: International Court of Justice; ফরাসি: Cour internationale de Justice; মূলত আন্তর্জাতিক আদালত নামে পরিচিত। এটির সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডে। এটির প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয়া। এটিকে সংক্ষেপে আইসিজে(ICJ )বলা হয়।
২০৩০২
সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয়?
উত্তর
আর্জেন্টিনা
সমাধান
সম্প্রতি চে গুয়েভারার মূর্তি স্থাপন করা হয় আর্জেন্টিনায়।
চে গেভারা স্মৃতিসৌধ ( আনুষ্ঠানিক নাম Conjunto Escultórico Memorial Comandante Ernesto Che Guevara) হল কিউবার সান্তা ক্লারা শহরের "প্লাজা চে গেভারা"তে (চে গেভারা চত্বর) অবস্থিত একটি স্মৃতিসৌধ।
এটি বিপ্লবী আর্নেস্তো "চে" গেভারা এবং তার ঊনত্রিশ সহকর্মী যোদ্ধাদের দেহাবশেষ আছে, যাদের ১৯৬৭ সালে বলিভিয়াতে সশস্ত্র বিদ্রোহের প্রয়াস চালানোর চেষ্টাকালে হত্যা করা হয়। গেভারার একটি ব্রোঞ্জের ২২ - ফুট মূর্তি রয়েছে এবং পুরো এলাকাটিকে আর্নেস্তো গেভারা ভাস্কর্যের কমপ্লেক্স হিসাবে উল্লেখ করা হয়।
২০৩০৩
ওয়াটার গেট কেলেঙ্করি ফাঁস হয় কত সালে?
উত্তর
1972
সমাধান
মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নামের সাথে জড়িয়ে আছে ওয়াটার গেট কেলেংকারি যা ১৯৭২ সালে ঘটে।
২০৩০৪
তেনজিং ও হিলারি কবে এভারেস্ট -এর চুড়ায় পা রাখেন?
উত্তর
১৯৫৩ সালের ২৯ মে
সমাধান
তেনজিং ও হিলারি এভারেস্ট - এর চুড়ায় পা রাখেন ১৯৫৩ সালের ২৯ মে।
তেনজিং নোরগে (২৯ মে, ১৯১৪ - ৯ মে, ১৯৮৬) একজন নেপালী শেরপা পর্বতারোহী ছিলেন। .
তিনি এবং এডমন্ড হিলারি ১৯৫৩ সালের ২৯ শে মে যৌথভাবে বিশ্বে সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত জয় করেন।
২০৩০৫
ওআইসি কত সালে গঠিত হয়?
উত্তর
1969
সমাধান
২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে গঠিত হয় ও আই সি। এর সদর দপ্তর জেদ্দায়।
২০৩০৬
২০০৭ সালে নেপালে কত বছেরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করা হয়?
উত্তর
২৩৮ বছরের
সমাধান
২০০৭ সালে নেপালে ২৩৮ বছেরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
১০ এপ্রিল ২০০৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে "নেপাল প্রজাতন্ত্রের" মাধ্যমে সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়ে মাওবাদীরা সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
সাংবিধানিক নির্বাচনের জন্য নেপালের সংসদ ২০০৭ সালের জুন মাসে রাজতন্ত্রের অবসানের পক্ষে ভোট দেয়। নেপাল একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র হয়ে ওঠে এবং ২০০ বছরের পুরনো শাহ রাজবংশের পতন ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নেপাল হয়ে ওঠে, 'যুক্তরাষ্ট্রীয় গণপ্রজাতান্ত্রিক নেপাল'।
২০৩০৭
১৯৯০ সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার কে পান?
উত্তর
গর্বাচেভ
সমাধান
মিখাইল গর্বাচেভ: শীতলযুদ্ধের শান্তিপূর্ণ অবসান ঘটাতে ভূমিকা রাখায় ১৯৯০ সালে শান্তিতে নোবেল পান সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। এক বছর বাদেই ১৯৯১ সালে বাল্টিক দেশগুলোর স্বাধীনতার আকাঙ্ক্ষা মাটিতে মিশিয়ে দিতে দেশগুলোতে সামরিক ট্যাংক পাঠান তিনি। শেষ পর্যন্ত দেশগুলো স্বাধীনই হয়েছে। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা এবং ইথিওপিয়া ও ইরিত্রিয়ার দীর্ঘ ২০ বছরের সমস্যার নিরসনের জন্য আবি আহমেদ আলি ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
২০৩০৮
নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর
১১টি
সমাধান
বিশ্বের দীর্ঘতম নদী বর্তমানে ১১ টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দেশগুলো হলো সুদান, ইথিওপিয়া , দক্ষিণ সুদান, মিশর, রুয়ান্ডা, তাঞ্জানিয়া ,উগান্ডা, বুরুন্ডি , গণতান্ত্রিক কঙ্গো , ইরিত্রিয়া ও কেনিয়া।
২০৩০৯
'মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল' কত সালের মধ্যে অর্জন করার কথা?
উত্তর
2015
সমাধান
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millennium Development Goals - MDGs) হলো ২০০০ সালে জাতিসংঘের সহস্রাব্দ শীর্ষ - বৈঠকের পর প্রতিষ্ঠিত আটটি আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য। সেই সময় ১৯১ টি জাতিসংঘ সদস্য এবং কমপক্ষে ২২ টি আন্তর্জাতিক সংস্থা ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। দারিদ্র্য, গুণগত শিক্ষার অভাব, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, মাত্রাতিরিক্ত শিশুমৃত্যু, এইডস্, যক্ষ্মা, ম্যালেরিয়ার মতো রোগব্যাধির মহামারির কারণে ব্যাপক হারে জনমৃত্যু ইত্যাদি বেশীরভাগ দেশের বহুকালের সমস্যা। এ সমস্যাগুলো সমাধান করতে না পারলে বিশ্বব্যাপী যে প্রকৃত অর্থে উন্নয়ন সম্ভবপর নয় তা - ই অনুধাবন করে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয়। এই ব্যাপারটি অনুধাবন করে ২০০০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানগণ সম্মিলিতভাবে অঙ্গীকার করেন যে, ২০১৫ সালের মধ্যে তারা নিজ নিজ দেশে আটটি সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করবেন। এর লক্ষমাত্রা ৮ টি।
২০৩১০
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে?
উত্তর
৬ ঘন্ট
সমাধান
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ ৬ ঘন্ট আগে।
জিএমটি বা গ্রীনিচ মান সময় (ইংরেজি: Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। ইউটিসি’র সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হলেও উভয়ের মধ্যে খুবই স্বল্পপরিসরে পার্থক্য বিরাজমান।
এ নামের অর্থ হচ্ছে ইংল্যান্ডের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান - মন্দির থেকে , সৌর সময়ে 0° দ্রাঘিমায় অবস্থিত। এর মাধ্যমে মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব - নিকাশ করা হয়। মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার এ দ্রাঘিমাকে মূল মধ্যরেখা বা গ্রীনিচ মধ্যরেখা নামে অভিহিত। [
"জিএমটি" সাধারণত ইংল্যান্ড এ অধিক ব্যবহৃত হয়ে থাকে যেমন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, রয়েল ন্যাভি, মেট অফিস। তাছাড়া এটি কমন ওয়েলথ দেশেও ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং মালয়েশিয়ায় এর নীতি ব্যবহার করা হয়ে থাকে।