২০৩১১
ফিজির রাজধানীর নাম কি?
উত্তর
সুভা
সমাধান
ফিজির রাজধানীর নাম সুভা।
ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ফিজি দ্বীপপুঞ্জ
রাজধানী ও বৃহত্তর শহর সুভা।
২০৩১২
জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর
অস্ট্রিয়া
সমাধান
জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম অস্ট্রিয়ার নাগরিক ছিলেন।
কার্ট ওয়াল্ডহেইম (জন্ম ডিসেম্বর ২১, ১৯১৮) একজন অস্ট্রিয়ান কূটনীতিবীদ এবং রক্ষনশীল রাজনীতিবীদ। তিনি ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব, এবং ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
তিনি বর্তমানে সবচেয়ে প্রবীন সাবেক জাতিসংঘ মহাসিব ও সবচেয়ে প্রবীন সাবেক অস্ট্রিয়ান প্রেসিডেন্ট।
২০৩১৩
নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা?
উত্তর
কিয়াট
সমাধান
মিয়ানমারের মুদ্রা নাম কিয়াট।
মিয়ানমারের প্রাচীন নাম ব্রহ্মদেশ) দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের আনুষ্ঠানিক নাম হল মায়ানমার প্রজাতন্ত্র ।
মায়ানমারের রাজধানী নেপিডো । তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়। বার্মা নামটি ব্রহ্মদেশ নামটির সঙ্গে সম্পর্কিত ।
২০৩১৪
'ডায়েচল্যান্ড'-এর বর্তমান নাম কি?
উত্তর
জার্মানি
সমাধান
'ডায়েচল্যান্ড' - এর বর্তমান নাম জার্মানি।
জার্মানি ( পূর্বনাম ডায়েচল্যান্ড বাDeutschland), সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি (জার্মান: Bundesrepublik Deutschland, "বুন্ডেস্রেপুব্লিক ডয়চ্লান্ট্"), ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ।
এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটি মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের একটি দেশ। এই দেশটি উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত।
২০৩১৬
'বিশ্ব সাক্ষরতা দিবস' কবে?
উত্তর
৮ সেপ্টেম্বর
সমাধান
'বিশ্ব সাক্ষরতা দিবস' ৮ সেপ্টেম্বর।
ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়।
এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।
২০৩১৮
বংশগতির জনক কে?
উত্তর
মেন্ডেল
সমাধান
গ্রেগর ইয়োহান মেন্ডেল (জার্মান: Gregor Johann Mendel) (জুলাই ২০, ১৮২২ - জানুয়ারি ৬, ১৮৮৪) একজন অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন। তিনি তার গির্জার বাগানে ৩৪ প্রকার মটরশুঁটি উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করে, বংশগতির দুইটি গুরুত্বপূর্ণ সূত্র প্রকাশ করেন, যা এখনো যথাযথ আছে। তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
২০৩১৯
জাপান উপকূলে যে ঘূর্ণিঝড় উঠে তার নাম-
উত্তর
টাইফুন
সমাধান
শুনতে তিনটি পৃথক ঝড়ের নাম মনে হলেও আসলে এগুলো অঞ্চলভেদে ঘূর্ণিঝড়েরই ভিন্ন ভিন্ন নাম। সাধারণভাবে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইক্লোস (kyklos) থেকে, যার অর্থ বৃত্ত বা চাকা। এটা অনেক সময় সাপের বৃত্তাকার কুন্ডলী বুঝাতেও ব্যবহূত হয়। ১৮৪৮ সালে হেনরি পিডিংটন তার ‘সেইলর’স হর্ণ বুক ফর দি ল’অফ স্টর্মস’ বইতে প্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। তারপর থেকেই ঘূর্ণিঝড় বুঝাতে সাইক্লোন শব্দের ব্যবহার শুরু হয়।
আটলান্টিক মহাসাগর এলাকা তথা আমেরিকার আশেপাশে ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ যখন ঘণ্টায় ১১৭ কি.মি. - এর বেশি হয়, তখন জনগণকে এর ভয়াবহতা বুঝাতে হারিকেন শব্দটি ব্যবহার করা হয়। মায়া দেবতা হুরাকান - যাকে বলা হত ঝড়ের দেবতা, তার নাম থেকেই হারিকেন শব্দটি এসেছে। তেমনিভাবে,প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন, জাপানের আশেপাশে হারিকেন - এর পরিবর্তে টাইফুন শব্দটি ব্যবহূত হয়, যা ধারণা করা হয় চীনা শব্দ টাই - ফেং থেকে এসেছে, যার অর্থ প্রচন্ড বাতাস। অনেকে অবশ্য মনে করেন ফার্সি বা আরবি শব্দ তুফান থেকেও টাইফুন শব্দটি আসতে পারে।
২০৩২০
ওয়েষ্ট মিনিষ্টার কি জন্য বিখ্যাত?
উত্তর
ব্রিটেনের পার্লামেন্ট ভবন
সমাধান
In a government context, Westminster often refers to the Parliament of the United Kingdom, located in the UNESCO World Heritage Palace of Westminster — also known as the Houses of Parliament.