২০৩৩২
বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী?
উত্তর
বর্ধমান হাউস
সমাধান
বাংলা একাডেমীর প্রাক্তন নাম বর্ধমান হাউস।
বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন - পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে।
তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন "বর্ধমান হাউজ" - এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে" একটি "ভাষা আন্দোলন জাদুঘর" আছে।
২০৩৩৩
মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
উত্তর
যুক্তরাষ্ট্র
২০৩৩৪
দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন?
উত্তর
খুরশিদ আলম সেলিম
সমাধান
দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন খুরশিদ আলম সেলিম।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিমের লং আইল্যান্ডের বাসা। সেন্ট্রাল আইসলিপ স্টেশনে আমাকে নিতে এসেছিলেন খুরশিদ আলম সেলিম, ২০০৮ বেইজিং অলিম্পিক স্বর্ণপদকজয়ী চিত্রশিল্পী।
২০৩৩৫
নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?
উত্তর
বুকানন হ্যামিলটন
সমাধান
নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি আবিষ্কার করেন বুকানন হ্যামিলটন।
ড. ফ্রান্সিস বুকানন এ ছিলেন একজন এফআরএস, এফআরএসই, এফএলএস, এফএএস, এফএসএ, ডি এল, পরবর্তীতে তিনি ফ্রান্সিস হেমিলটন নামে সুখ্যাতি লাভ করলেও সাধারণত তাকে ফ্রান্সিস বুকানন—হেমিলটন নামে নির্দেশ করা হয়। তিনি ভারতে থাকাকালীন একজন ভৌগলিক, প্রাণিবিদ্যাবিত এবং উদ্ভিদবিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ভারত থেকে অবসর গ্রহণের তিন বছর পর্যন্ত তিনি 'হেমিলটন' নামটি সম্পর্কে ভাবেন নি।
তিনি রংপুর ও দিনাজপুরের উপর যে জরিপ করেছিলেন তার বিবরণী বর্তমানের গবেষকগণের কাছে একটি অমূল্য আকর। তিনি ১৮২৯ সালের ১৫ই জুন মৃত্যুবরণ করেন।
২০৩৩৬
ফ্রাংকফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত?
উত্তর
বইমেলা
সমাধান
ফ্রাংকফুর্ট শহরটি বইমেলার জন্য বিখ্যাত।
সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ফ্রাংকফুর্ট জার্মানির অন্যান্য বড় শহরের চেয়ে কোনো অংশে কম যায় না৷ প্রতি বছর এই শহরে বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়৷ সে ঐতিহ্য অনেকদিনের৷
ফ্রাংকফুর্টে ৫০০ বছর আগেও একটি বইমেলা ছিল৷ ইয়োহানেস গুটেনব্যার্গ কাছের মাইনৎস শহরে ছাপাখানা আবিষ্কার করার কিছু পরেই ঐ বইমেলা চালু হয়৷
২০৩৩৮
বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?
উত্তর
সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে
সমাধান
বাংলাদেশের প্রথম ইকোপার্ক সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত।
'বোটানিক্যাল গার্ডেন ও ইকো - পার্ক, সীতাকুণ্ড' নামক ইকোপার্কটি চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। এটি ১৯৯৯ সালে চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টে স্থাপন করা হয়। বাংলাদেশের প্রথম এই ইকোপার্কটি ৮০৮হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত।
ইকোপার্কটির প্রধান গেইট থেকে ৫ কিলোমিটার ভেতরে চন্দ্রনাথ শিবমন্দির অবস্থিত। এই মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত যেটিতে উঠার জন্য পাহাড়ের তল থেকে রয়েছে ১৬০০ সিঁড়ি। এই সিঁড়িগুলোর মাঝে মন্দিরের ভিত থেকে রয়েছে ২৫২টি সিঁড়ি। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা ৪১০ মিটার।
২০৩৩৯
বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত?
উত্তর
৫১৩৮ কিমি
সমাধান
বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ ৫১৩৮ কিমি।
বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য ৪, ২৪৭ কিলোমিটার যার ৯৪ শতাংশ (৯৪%) ভারতের সাথে এবং বাকি ৬ শতাংশ মিয়ানমারের সাথে। বাংলাদেশের সমুদ্রতটরেখার দৈর্ঘ্য ৫৮০ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ - পূর্বাংশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অনবচ্ছিন্ন সমুদ্র সৈকতগুলোর অন্যতম।
২০৩৪০
ব্লাকক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী?
উত্তর
ভারত
সমাধান
ব্লাকক্যাট ভারতের কমান্ডো বাহিনী।
এনএসজি কমান্ডোদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকই কিন্তু জঙ্গি হামলা হলে দ্রুত পাল্টা আক্রমণ চালানোর ক্ষমতা তার নেই। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতে যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড তৈরি হয়েছে, তাদের সম্পর্কে এমনই মন্তব্য করল মার্কিন বিদেশ দফতর। তারা জঙ্গি আক্রমণ ঠেকাতে পারে না। ভারতে এনএসজি কমান্ডোরা ‘ব্ল্যাক ক্যাট’ নামে পরিচিত।
বিদেশ দফতরের ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম ২০১৮’ নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়। তাতে কোন দেশ জঙ্গি দমনে কেমন ব্যবস্থা নিয়েছে তা উল্লেখ করা হয়ে। ছে