২০৩৫১
২০০৬ সালে বাংলাদেশের এস এস সি পরীক্ষায় গড় পাসের হার কত?
উত্তর
59.47%
সমাধান
বর্তমানে SSC ও HSC পরীক্ষায় ৭ টি স্তরে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে। ২০১৬ সালে সাধারণ ৮ শিক্ষা বোর্ডে SSC ও HSC পরীক্ষায় গড় পাশের হার যথাক্রমে ৮৮.৭০% ও ৭২.৪৭%।]
২০৩৫২
বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত?
উত্তর
৫১৩৮ কিলোমিটার
সমাধান
বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫ি১৩৮ কিমি। এর মধ্যে মোট স্থলসীমা ৪,৪২৭ কিমি এবং সমুদ্রসীমা ৭১১ কিমি।
২০৩৫৩
সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
উত্তর
১৫ দিন
সমাধান
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৮০ (৩) ধারায় এ বিষয়টির উল্লেখ আছে।
২০৩৫৪
পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর
মালয়েশিয়া
সমাধান
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া । পূর্বে ছিল মালয়েশিয়া ।]
২০৩৫৬
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর
মহাস্থানগড়
সমাধান
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড় । এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।
২০৩৫৭
বাংলাদেশের জাতীয় সংসদে নিচের কোন রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন?
উত্তর
মার্শাল জোসেফ টিটো
সমাধান
বাংলাদেশের জাতীয় সংসদে রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন মার্শাল জোসেফ টিটো।
মার্শাল জোসিপ ব্রজ টিটো ( জন্ম: ৭ ম, ১৮৯২ - মৃত্যু: ৪ মে, ১৯৮০) সাবেক যুগোস্লাভিয়ার অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। একাধারে তিনি যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন।
১৯৪৫ থেকে মৃত্যু - পূর্ব পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে দেশ পরিচালনা করেন। কমিউনিস্ট নামীয় রাজনৈতিক দলের তিনি সদস্য ছিলেন।
২০৩৫৮
'বাঙ্গালী জাতীয়তাবাদ' -এর পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়?
উত্তর
১৯৭৫ সালে
সমাধান
বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী বিল ১৯৭৫ - এর মাধ্যমে 'বাঙালী জাতীয়তাবাদ ' - এর পরিবর্তে 'বাংলাদেশী জাতীয়তাবাদ' করা হলেও সংবিধানের পঞ্চদশ সংশোধনী ২০১১ - এর মাধ্যমে আবার তা বহাল করা হয়।
২০৩৬০
ইউনেঙ্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
উত্তর
১৯৯৭ সালে
সমাধান
ইউনেঙ্কো ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।
সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে; যথাক্রমে 'সুন্দরবন' ও 'সুন্দরবন জাতীয় উদ্যান' নামে।
সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা।