T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৩৬১

BRICS এর সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সদরদপ্তর নাই
২০৩৬২

প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শফিকুল হক হীরা
সমাধান
প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা। মোহাম্মদ শফিক - উল - হক হীরা (জন্ম: ১৯৪৬) প্রথিতযশা বাংলাদেশী সাবেক প্রথম - শ্রেণীর ক্রিকেটার। ঘরোয়া প্রথম - শ্রেণীর ক্রিকেটে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ উইকেট - রক্ষকের দায়িত্ব পালন করতেন। ১৯৭৯ ও ১৯৮২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। শেষের প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন শফিক - উল - হক হীরা। খেলায় তার দল ৪ জয় ও ৩ পরাজয় নিয়ে চতুর্থ স্থান দখল করেছিল।
২০৩৬৩

SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1969
২০৩৬৪

বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং -এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নায়েম
সমাধান
বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং - এর শীর্ষ প্রতিষ্ঠান নায়েম। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (সংক্ষেপে: নায়েম, ইংরেজি: National Academy for Educational Management, NAEM) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ একাডেমি যেখানে সর্বস্তরের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়।
২০৩৬৫

পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গিরিশ চন্দ্র সেন
২০৩৬৬

আইএলও -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জেনেভা
সমাধান
আইএলও - এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation) শ্রমিক - কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ - সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। সংক্ষেপে আইএলও (ILO) নামে পরিচিত। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের এপ্রিল ১৯ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। বর্তমান সদস্য ১৮৭ টি দেশ।
২০৩৬৭

উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেরর কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্যার এফ.রহমান
সমাধান
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেরর ছিলেন স্যার এফ.রহমান। স্যার এ. এফ. রহমান (পুরোনামঃ আহমেদ ফজলুর রাহমান; ২৮ ডিসেম্বর ১৮৮৯ - ১০ ডিসেম্বর ১৯৪৫) হলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য। তিনি ১৯৩৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। ১৯৭৬ সালে তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ. এফ. রহমান হল প্রতিষ্ঠা করা হয়।
২০৩৬৮

প্রথম মহাযুদ্ধ শুরু হয় কত সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1914
সমাধান
প্রথম মহাযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে। প্রথম বিশ্বযুদ্ধ (WWI বা WW1), এছাড়াও বিশ্বযুদ্ধ - ১, বা মহাযুুুুদ্ধ হিসাবে পরিচিত, একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল। ৬ কোটি ইউরোপীয়সহ আরো ৭ কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি এবং এর ফলে পরবর্তী সময়ে এর সাথে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন হয়। অনেক দেশে এটি বিপ্লবেরও সূচনা করে।
২০৩৬৯

'সব কটা জানালা খুলে দাও না'- এর গীতিকার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নজরুল ইসলাম বাবু
২০৩৭০

'বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা কোন সংস্থা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এশিয়াটিক সোসাইটি
সমাধান
বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা এশিয়াটিক সোসাইটি সংস্থা। বাংলাপিডিয়া: বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি - রম আকারে উপলব্ধ। এই মুদ্রণ সংস্করণটি ৫০০ পৃষ্ঠার দশ খণ্ডে গঠিত। প্রতি দুই বছর অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নিয়ে বাংলাপিডিয়া ২০০৩ সালের জানুয়ারিতে ১০ খণ্ডে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ২০০৯ সালে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিলো এবং ২০১২ সালে তা প্রকাশ করা হয়।