২০৩৭১
সার্কের সদস্য সংখ্যা কত?
উত্তর
8
সমাধান
সার্কের সদস্য সংখ্যা ৮।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা।
এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
২০৩৭২
চিকিৎসাশাস্ত্রে হরগোবিন্দ খোরানা কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর
1968
সমাধান
২০১৬ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন ইয়োশিনোরি ওসুমি (জাপান)।
২০৩৭৩
কোন ক্রিকেটার 'অক্সফোর্ড ব্লু' ছিলেন?
উত্তর
ইমরান খান
সমাধান
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে " অক্সফোর্ড ব্লু" নামে ডাকা হয়।
কপিল দেব ভরতের ক্রিকেটার। স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
সঠিক উত্তর - ইমরান খান।
২০৩৭৪
সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
উত্তর
জাপান
সমাধান
সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।
জাপান সূর্যোদয়ের দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। শাব্দিক অর্থে নিপ্পন (জাপান) সূর্যোদয়ের দেশ হলেও প্রকৃতপক্ষে জাপান কিন্তু সূর্যোদয়ের দেশ নয়। প্রশান্ত ও ভারত মহাসাগরের বুকে অনেক ছোট ছোট দ্বীপদেশ আছে যারা সূর্য উদয়ের প্রথম প্রভাত উপভোগ করে। তাঁদের মধ্যে প্রশান্ত মহাসাগরের রিপাবলিক অফ কিরিবাতি নামের একটি ছোট্ট দ্বীপদেশ সূর্য উদয়ের প্রথম সাক্ষী।
ইউরোপীয় উপনিবেশের সময় থেকে জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করা হত। তাছাড়া যেহেতু জাপানী ভাষায় চীনা ভাষার উপস্থিতি অত্যান্ত শক্তিশালী। সেহেতু নিপ্পন শাব্দিক অর্থ সূর্যের উৎপত্তির বিশ্লেষণে ইউরোপীয়রা জাপানকে সূর্যোদয়ের দেশ হিসেবে প্রচার করে ফেলে।
২০৩৭৫
ক্রোমোজোম কে আবিষ্কার করেন?
উত্তর
স্ট্রসবুর্গার
সমাধান
ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রসবুর্গার।
বিজ্ঞানী স্ট্রাসবার্গার (Strasburger) (১৮৭৫) সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। ১৮৮৮ সালে বিজ্ঞানী ওয়ালডেয়ার (Waldeyer) কোষ বিভাজনের প্রোফেজ দশায় প্রাপ্ত দণ্ডাকার গঠনের ক্রোমাটিনের নাম দেন ক্রোমোজোম।
১৯৩৩ সালে বিজ্ঞানী বোভেরি (Bovery) প্রমাণ করেন যে ক্রোমোজোমই বংশগতির ধারক ও বাহক। ১৯৩৫ সালে বিজ্ঞানী হেইজ (Heitz) সর্বপ্রথম ক্রোমোজোমের গঠনের বিস্তারিত বর্ণনা দেন। ১৯৬৬ সালে বিজ্ঞানী ডুপ্রো (Dupraw) ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন বর্ণনা করেন।
২০৩৭৬
ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি?
উত্তর
৯ টি
সমাধান
ক্রিকেটে আউট হওয়ার উপায় ১০টি হল - বোল্ড, টাইমড আউট, কট, হ্যান্ডলড দ্য বল, হিট দ্যবল টোয়াইস, লেগ বিফোর, রান আউট, স্ট্যাম্পড, হিট উইকেট, অবস্ট্রাক্টিং অব দ্য ফিল্ড।
২০৩৭৭
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
উত্তর
রাশিয়া
সমাধান
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া।
রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত যেটা পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত।
রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ। দেশটির মোট আয়তন ১৭, ০৭৫, ৪০০ বর্গকিলোমিটার (৬, ৫৯২, ৮০০ বর্গমাইল)। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে ২০১২ হিসাব অনুযায়ী ১৪৩ মিলিয়ন লোক বসবাস করে।
২০৩৭৮
ইনডেমিনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়?
উত্তর
নভেম্বর ১৯৯৬
সমাধান
২৬ সেপ্টেম্বর ১৯৭৫ খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিট অধ্যাদেশ জারি করেন।
১৯৯৬; সালে সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শে ইনডেমনিট অধ্যাদেশ বিল সপ্তম সংসদে তুলে ধরেন।
সঠিক উত্তর - ১৪ নভেম্বর ১৯৯৬
২০৩৭৯
বাংলাদেশে পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে?
উত্তর
চাঁপাইনবাবগঞ্জ
সমাধান
বাংলাদেশে পানিতে আর্সেনিক সর্বপ্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধরা পড়ে।
বাংলাদেশে, সর্বপ্রথম ১৯৯৩ খ্রিষ্টাব্দে, চাঁপাইনবাবগঞ্জ জেলার বড়ঘরিয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি আবিষ্কৃত হয়।
এরপর ২০০১ খ্রিষ্টাব্দে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে বাংলাদেশের ৬১টি জেলার নলকূপের পানি পরীক্ষা করে জানায়: ৪২% নলকূপের পানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে বেশি (২৫% নলকূপের পানিতে বাংলাদেশের মানের চেয়ে বেশি) মাত্রায় আর্সেনিক রয়েছে। দিনে দিনে তা ব্যাপক আকার ধারণ করে চলেছে।
২০৩৮০
ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
উত্তর
মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর
সমাধান
ফ্লোরিডা প্রণালী যুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর।
ফ্লোরিডা প্রণালী (ইংরেজি: Straits of Florida) আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগরের সাথে সংযুক্তকারী সমুদ্রপ্রণালী। প্রণালীটির উত্তরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ - পূর্বে অবস্থিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণতম প্রান্তে অবস্থিত ফ্লোরিডা কিজ (Florida Keys) দ্বীপপুঞ্জ।
প্রণালীর দক্ষিণে ও দক্ষিণ - পূর্বে আছে দ্বীপরাষ্ট্র কিউবা ও বাহামা দ্বীপপুঞ্জ। সমুদ্রপ্রণালীটি ৪৮০ কিলোমিটার দীর্ঘ এবং ৮০ থেকে ২৪১ কিলোমিটার প্রশস্ত। এর গভীরতা ১৮০০ মিটার।